ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২৬ দুপুর ৪:০

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে এসে শেষ হয়। র‍্যালিতে উপাচার্যের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হলসমূহের প্রভোস্ট ও হাউস টিউটর, জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন, সব পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, শাখা ছাত্রদল এবং শিক্ষার্থীরা।

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় মহান শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম জনাব মো. আশরাফ উদ্দিন খান।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বলেন, বাংলাদেশ যখনই সংকটময় মুহূর্তে পড়েছে, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাষ্ট্রের হাল ধরতে হয়েছে। ১৯৭৫ সালে সিপাহি-জনতার অভ্যুত্থানের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নেন। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর জনগণের সমর্থনে বেগম খালেদা জিয়া ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একইভাবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থনে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। বিগত ১৭ বছরে দেশের অর্থনীতি ও শাসনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায়, বর্তমান প্রধানমন্ত্রী তাঁর টিম ও জনগণের সমর্থনে বাংলাদেশকে পুনর্গঠন করে জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে পুনঃপ্রতিষ্ঠা করতে আমরা তিল তিল করে কাজ করে যাচ্ছি। দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয় পুনর্গঠনে আমরা শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, যুগোপযোগী কারিকুলাম এবং দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছি ও ভবিষ্যতেও নেব। আশা করি, আপনারা এই দেশ গঠনে সব সময় পাশে থাকবেন।

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, র‍্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

এমএসএম / এমএসএম

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি