ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ৪:২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন তিনটি বিভাগ চালুর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পেলে প্রকৌশল অনুষদের অধীনে বিভাগগুলো চালু করা হবে। এতে নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যাও বাড়বে।

বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ইউজিসির সঙ্গে অনুষ্ঠিত এক সভায় নতুন চারটি বিভাগ চালুর প্রস্তাব দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রস্তাবিত বিভাগগুলো হলো—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং রোবোটিক্স।

এর আগে, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে নতুন ১৮টি বিভাগ অন্তর্ভুক্তির অনুমতি চেয়ে ইউজিসির কাছে আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ধারাবাহিকতায় চারটি বিভাগ চালুর প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত চারটি বিভাগের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিভাগ চালুর বিষয়ে ইউজিসি প্রাথমিকভাবে আশ্বাস দিয়েছে। এ ছাড়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর সম্ভাবনাও রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ইউজিসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিভাগ চালু করার আশ্বাস দিয়েছে। তবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগও চালু হতে পারে।”

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “আমরা ইউজিসির কাছে চারটি বিভাগ খোলার অনুমতি চেয়েছি। তবে দুটি বিভাগ খোলার মৌখিক অনুমতি পেয়েছি। আরও একটি বিভাগসহ মোট তিনটি বিভাগ চালুর বিষয়ে ইউজিসি একটি কমিটি গঠন করেছে। আমরা আশা করছি, নতুন শিক্ষাবর্ষে তিনটি বিভাগ যুক্ত হবে। যেহেতু কয়েকদিন পরই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে হবে, তাই আমরা চাইছি দ্রুত বিভাগগুলোর অনুমোদন হয়ে যাক।

এমএসএম / এমএসএম

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর