ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ১:৪২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সমাবর্তন উপলক্ষে ৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। কার্যক্রম সফল করতে ২২টি উপকমিটিও গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রাথমিকভাবে ঘোষিত ‘অতিরিক্ত ফি’ নির্ধারণের অভিযোগ তুলে প্রতিবাদ জানান প্রাক্তন শিক্ষার্থীরা।

গতকাল বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজে  পঞ্চম সমাবর্তন অংশগ্রহণের জন্য ৫ হাজার টাকা নিবন্ধন ফি নির্ধারণের প্রচারণা চালিয়েছে কর্তৃপক্ষ। তবে এটিও চূড়ান্ত নয় বলে জানান উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন প্রচার উপকমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধন ফি ছাড়াও বিভিন্ন পর্যায়ের সনদপত্রের ফি নির্ধারণ করা হয়েছে। স্নাতক (অনার্স) পর্যায়ের সনদের জন্য ৫০০ টাকা, স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ের জন্য ৭০০ টাকা, এমফিলের জন্য ১ হাজার টাকা এবং পিএইচডি ডিগ্রির সনদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সমাবর্তনে একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনজন অতিথি সঙ্গে নিতে পারবেন। অতিথিদের মধ্যে স্বামী বা স্ত্রী এবং পাঁচ বছরের কম বয়সী সন্তানের জন্য কোনো ফি দিতে হবে না। তবে পাঁচ বছর বা তার বেশি বয়সী প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। 

এতে একজন প্রাক্তন শিক্ষার্থীর স্বাভাবিকভাবে নিবন্ধন ফি ও সনদ ফি মোট ৫৫০০ টাকা খরচ হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর শুরু হয় আবারও সমালোচনা। পরে পুনরায় সরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এদিকে ফি কমাতে দাবি তুলেন প্রাক্তনরা।সাবেক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের শাখা আহ্বায়ক এস এম সুইট সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লিখেছেন, ‘সমাবর্তন বাণিজ্য বন্ধ করো! টাকার জোরে উৎসব হবে না! অতিরিক্ত ফি দেওয়ার সামর্থ্য না থাকায় একজন শিক্ষার্থী যদি সমাবর্তন থেকে বাদ পড়ে, তবে সেই সমাবর্তন বর্জন করাই শ্রেয়।’

ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ হাসান সজীব বলেন, ‘সমাবর্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন, আবেগ ও অর্জনের এক অনন্য স্বীকৃতি। তাই অতিরিক্ত ফি নির্ধারণের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সীমিত না করে, তাদের আর্থিক সক্ষমতা বিবেচনায় একটি যৌক্তিক, সহনশীল ও ন্যায্য ফি পুনঃনির্ধারণের দাবি জানাই।’

নিবন্ধনের তারিখ নিয়ে
ইবি ছাত্রদলের সাবেক নেতা আহসান হাবীব বলেন, ‘সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ৫ নভেম্বর থেকে আর রেজিষ্ট্রেশন ফি চূড়ান্ত জানাবে ১০ তারিখে। (গণমাধ্যমে ভিসির দেওয়া তথ্য মতে) কিছুই বুঝলাম না। তাহলে ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশনের সময় ধরা হলো কেনো? আমাদের বোঝতে সমস্যা নাকি বোঝানোতে সমস্যা?’

আজ বৃহস্পতিবার ‘রেজিস্ট্রেশন ফি ও নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্য আসছে খুব শিগগিরই’ মর্মে নোটিশ দেয় প্রচার উপকমিটি। এতে ৫ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন তারিখ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে বলে প্রাক্তনরা। 

এদিকে বিস্তারিত জানতে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের মুঠোফোনে বারবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। তবে আজ দুপুরে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সমাবর্তনের ফি এখনও চূড়ান্ত হয়নি। বর্তমান শিক্ষার্থী, সদ্য স্নাতক সম্পন্ন শিক্ষার্থীদের ফি কিছুটা কমানো হতে পারে। আগামী ১০ নভেম্বর অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে ফি চূড়ান্ত হবে।’

সমাবর্তন অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফারুকুজ্জামান বলেন, আমরা আলোচনা করে খচড়া করেছি। একটা সিদ্ধান্তে পৌঁছালাম। সেটা কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে রেজিস্ট্রারের স্বাক্ষর ছাড়াই চূড়ান্ত হবে না। 

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজে দেওয়া নোটিশের ব্যাপারে জানতে চাইলে তিনি অবগত নন বলে জানান।

৫ তারিখ থেকে নিবন্ধন শুরু হবে কিনা জানতে চাইলে বলেন, আমরা প্রস্তুত নিয়েছি। এখন উপাচার্য মহোদয়ের নির্দেশনা পেলে নিবন্ধন শুরু হবে। ওনি আপাতত নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলছেন। যখন নির্দেশনা দিবে তখন শুরু হবে। আর ফি কমানোর বিষয়েও উপাচার্যের এখতিয়ার রয়েছেন।

এমএসএম / এমএসএম

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ