গফরগাঁওয়ে কলেজ ছাত্রী ক্ষুরের টানে জখম : গ্রেফতার ২
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ শিক্ষার্থীর গালে ক্ষুর দিয়ে গুরুতর জখম করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ বখাটে কে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ। এঘটনার মূল হোতা গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের হুমায়ুন কবিরের বখাটে ছেলে জাহিদ(১৯) পলাতক রয়েছে।রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন,গফরগাঁও ইউনিয়নের উথুরী( শিববাড়ী) গ্রামের মজিবরের ছেলে রাকিব(২২) ও একই এলাকার শফিকুলের ছেলে শরিফুল(১৯)।উল্লেখ্য, গত শনিবার সকালে উথুরী গ্রামের রিক্সাচালক মোঃ রোকন উদ্দিনের মেয়ে স্থানীয় মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাত আরা(১৭) কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে অটো রিকশা দিয়ে রওনা করে।
পৌর শহরের শিলাসী গ্রামে সাহেবের পুকুরপাড় এলাকায় নির্জন স্থানে আসার পর বখাটে জাহিদ ও তার সহযোগী রাকিব,শরিফুল জোর পূর্বক অটোরিকশা থেকে নামিয়ে প্রেমের প্রস্তাব দেয়।জান্নাত অস্বীকৃতি জানালে বখাটে জাহিদ শিক্ষার্থী জান্নাত আরার মুখে ক্ষুর দিয়ে একাধিক আঘাত করে।এতে কলেজ শিক্ষার্থীর গালে,চোখের নিচ ও কপালে ৩টি গভীর ক্ষত হয়।পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গভীর ক্ষত দেখে তাঁকে সাময়িক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।এঘটনায় জড়িত থাকায় ওই রাতেই অভিযোগে জাহিদ,তার সহযোগী রাকিব,শান্ত ও অটোরিকশা চালক শরিফুল কে আসামী করে কলেজ শিক্ষার্থীর মা তছলিমা খাতুন বাদি হয়ে মামলা দায়ের করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন,ঘটনার পর থেকে মূল হুতা বখাটে জাহিদ পলাতক রয়েছে।তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।জাহিদকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied