ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

দুর্গাপুরের সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হাছানের বদলি


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ৩১-১০-২০২২ দুপুর ১২:১২

নেত্রকোণার দুর্গাপুরের না-না অভিযোগে অভিযুক্ত মহারাজা কুমদচন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এস.এম আলমগীর হাছান'কে বদলি করা হয়েছে। 

(৩০ অক্টোবর) রোববার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা,সরকারি মাধ্যমিক শাখা'র এক প্রজ্ঞাপনে।

এর আগে মহারাজা কুমদচন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যায়ের বেহাল দশা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম.এম আলমগীর হাছানের বিরুদ্ধে না-না অনিয়ম, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অসদাচরণ,প্রতিষ্ঠান'কে নিয়ে বাজে মন্তব্য,দুই শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া,সাংবাদিক'কে গালিগালাজ ও হুমকি সহ অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ করেন স্থানীয় সাংবাদিকমহল। এর এক সপ্তাহ পরই জনস্বার্থে ও স্কুলের মঙ্গলকামনায় বদলির আদেশ জারি করা হয়। এ নিয়ে যথাযথ কর্তৃপক্ষ'কে ধন্যবাদ জানিয়েছেন দুর্গাপুরবাসী।

বদলির আদেশ সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা বাংলাদেশ, সরকারি মাধ্যমিক শাখা'র এক প্রজ্ঞাপনের ৭২৭ নং স্মারকে মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (গনিত) এস.এম আলমগীর হাছান'কে নোয়াখালীর জেলার হাতিয়া শহর সরকারি উচ্চ বিদ্যালয়ে দেওয়া হয়েছে। 

উল্লেখ্য,দীর্ঘদিন ধরে না-না অনিয়মের অভিযোগ ছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম আলমগীর হাছান বিরুদ্ধে। বিভিন্ন সময়ে শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয়দের আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগের প্রতিশ্রুতি দিয়েও নাটকীয়ভাবে স্বপদে বহাল ছিলেন তিনি এবং বিদ্যালয়ে না এসেও টানা চার মাস বাসায় বসে বেতন নিতেন সেই শিক্ষক। অবশেষ তার বদলির খবরে অভিভাবক মহলে স্বস্তি ফিরে এসেছে। অচিরেই একজন পূর্নাঙ্গ দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়ে এসে ঝিমিয়ে পড়া স্কুলটিতে প্রান ফিরিয়ে আনবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। 

এমএসএম / এমএসএম

হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া