গফরগাঁওয়ে মানববন্ধন
গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী জান্নাত আরা (১৭) কে ক্ষুরাঘাতে আহত করার ঘটনায় জড়িত বখাটদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর পরিবার, এলাকাবাসী, সেচ্ছাসেবী এবং বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এই মানববন্ধনে কয়েকশ মানববন্ধনকারী উপস্থিত ছিলেন।
সোমবার (৩১ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলার গফরগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গত শনিবার (২৯ অক্টোবর) সকালে কলেজে যাওয়ার পথে উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রাম এলাকায় জাহিদ (১৯) নামের বখাটের হামলার শিকার হন কলেজছাত্রী জান্নাত আরা। হামলার সাথে জড়িত সহযোগী দুই বখাটেকে পুলিশ গ্রেফতার করলেও মূল হোতা জাহিদ এখনও পলাতক রয়েছে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার বখাটে রাকিব (২২) এবং শরিফুল (১৯) হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কে গত রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে । আহত জান্নাত আরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মানববন্ধনে জড়িত হামলাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন-গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আহসান হাবীব, সেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ বাংলাদেশ এর মেন্টর আপেল মাহমুদ, ক্লিন আপ গফরগাঁও এর সমন্বয়ক ফয়সাল আহমেদ নিয়ম , ফয়সাল শেখ, নীলা ইসলাম লায়লা,সহ স্কুল কলেজের অনেক শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থী জান্নাত আরা'র পিতা রোকন উদ্দিন বলেন, যারা আমার মেয়ের উপর এমন নৃশংস হামলা চালিয়েছে তাদের কঠিন শাস্তি দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এবং গফরগাঁও থানা অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন