রাণীশংকৈলে কন্দাল ফসল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের
কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষি বিভাগের উন্নত জাতের কন্দাল ফসল চাষ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের কৃষকেরা এবার বেশি ঝুঁকেছেন ওল চাষে। ওলকচু বেশি পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় ভর্তা এমনকি সবজি হিসেবে খাওয়া যায় বলে বাজারে এর ভালো চাহিদা রয়েছে। রাণীশংকৈলে এ বছর ৫ হেক্টর জমিতে ওলকচুর চাষ হয়েছে বলে জানান কৃষি অধিদপ্তর। শুধু আবাদি এবং ফসলি জমিতে নয় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিতে বিছিন্নভাবে ওলকচুর চাষ হচ্ছে।
ওলকচু চাষি উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রামের মোঃ নবাব বলেন, ওলকচু চাষে কোনো ঝামেলা নেই। কারণ কৃষি অফিসের যথাযথ পরামর্শে এখান থাকা ভাল লাভবান হওয়া যায়। এ ফসলের বীজ লাগানোর ২৬০-৭০ দিনের মধ্যে ফলন পাওয়া যায়।
একই ইউনিয়নের হাটখোলা গ্রামের রফিকুল নামের এক যুবক কৃষক জানান, এবার আমি ১৫ শতক জমিতে ওলকচু চাষ করেছি। এই জমিতে ছয়শত ওলকচুর বীজ রোপণ করি।
এই জমিতে ১৫-২০ হাজার টাকা খরচ হয়। প্রতিটি গাছ থেকে ভাল ফলন পেলে খরচ বাদ দিলে ভালোই লাভ হবে। কৃষকদের উদ্দ্যশ্যে রফিকুল বলেন, আপনারা বাড়ির পাশের পতিত জমি ফেলে না রেখে কন্দাল জাতীয় ফসল চাষাবাদ করেন লাভবান হবেন।
একেকটি ওল গাছ থেকে ৪-৫ কেজি ওলকচু পাওয়া যায়। যার প্রতি কেজি ৪০-৫০ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। এটি বর্ষজীবী ফসল হলেও সেই জমিতে অন্য ফসল থেকে এ ফসলে যথেষ্ট লাভ থাকে বলে জানান কৃষকরা।
গত বছর এর আবাদ কম হলেও এ বছর আবাদ অনেকাংশে বেড়েছে বলে জানান উপজেলা কৃষি দপ্তর। রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, ওল কচু চাষে খরচ কম লাভ বেশি। এ চাষাবাদে বাড়তি কোনো সার কীটনাশকের প্রয়োজন পড়ে না। এই ফসল রান্না করে খেলে কোষ্ঠকাঠিন্য থাকলে দূর হয়। ওল কচুর বাণিজ্যিক চাষাবাদে কৃষি বিভাগ সর্বাত্মক সহযোগিতা করছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied