ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ক্যাম্পাসে ছাত্রদের জ্ঞান চর্চা ও মেধা দিয়ে সাংগঠনিক কর্মকান্ডকে এগিয়ে নেয়ার নির্দেশ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩১-১০-২০২২ দুপুর ৪:৫৮

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, শিক্ষার্থীদের ক্যাম্পোসে রাজনীতির চেয়ে পাঠ্য বইয়ের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বিষয়ে জ্ঞান চর্চায় বেশী মনোযোগী হওয়ার আহ্বান জানান।  শনিবার বিকেলে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি উপরোক্তা কথাগুলো বলেন। কলেজ প্রশাসনকে নির্দেশ শিক্ষা পরিবেশ যাতে কোন অবস্থাতে নষ্ঠ না হয়। চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের যৌথ উদ্যোগে মত বিনিময় সভায় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আশীষ সরকার নয়ন, যুগ্ম আহ্বায়ক আকবর খান, মো. শাকিল, সাইফুল ইসলাম, অংকন শীল, মো. আব্দুল্লাহ, সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ তাহসিন, জিএস আব্দুল মোনাফ, এজিএস বেলাল হোসেন, চট্টগ্রাম মহানগর বিভিন্ন থানা কমিটির ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপমন্ত্রী মত বিনিময় সভা শেষে ছাত্র সংসদ ও ছাত্রলীগের পক্ষ থেকে শেখ রাসেল দেওয়ালিকা উদ্বোধন, শহীদ মিনারে নেতা কর্মীদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।

এমএসএম / এমএসএম

মাত্র ২ হাজার টাকার পুঁজি স্বপ্ন এখন দেশজুড়ে

লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা

চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ