ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভুয়া ভোটার তালিকা অনুমোদন, রাণীশংকৈলে ইউএনও সহ ৪ জনকে শোকজ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ১০:৫৪
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চাপোড় পার্ব্বতীপুর দাখিল মাদ্রাসার ভূয়া ভোটার তালিকা তৈরি করে নির্বাচন ও আদালত অবমাননার অভিযোগে গত (২৪ অক্টোবর) সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ চারজনকে শোকজ করেছে আদালত।
 
জেলা আদালত সূত্রে জানা যায়, মৌজা বিহীন ২৩৬ জন ভূয়া ভোটার তালিকা অনুমোদন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলীকে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব দেয় এডহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
 
মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার রমজান আলী তার নিঃসন্তান ভ্রাতা মোজাম্মেল হককে ভোটার করা ও আনিকুল ইসলামের ৭ম শ্রেণী পড়ুয়া কন্যা থাকা সত্ত্বেও ভোটার না করায় গত ১০ অক্টোবর মাদ্রাসা সুপার রমজান আলী সহ ৬ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সহকারি জজ আদালতে মামলা করেন অভিভাবক আনিকুল ইসলাম।
 
আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদী গনের বিরুদ্ধে সমন জারি করেন। আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রিজাইডিং কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠিত করায় গত ২৪ অক্টোবর পুনরায় বিবাদীগণকে শোকজ করেন আদালত।
 
নোটিশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে কারন দর্শানোর জন্য সুপার রমজান আলী, এডহক কমিটির সভাপতি রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, শিক্ষক প্রতিনিধি হাকিম, প্রিজাইডিং কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলীকে শোকজ করেন।
 
এ বিষয়ে অভিভাবক আনিকুল ইসলাম বলেন, "চাপোড় পাব্বর্তীপুর মাদ্রাসায় নিয়মিত ৩০-৪০ জন শিক্ষার্থী রয়েছে। সেই মাদ্রাসায় ২৩৬ জন ভোটার কিভাবে হলো সে বিষয়টি আমাকে হতবাক করেছে। নিয়োগ বানিজ্য করবেন বলেই মাদ্রাসা সুপার কৌশলে তার মনোনীত লোকদের ম্যানেজিং কমিটিতে নিয়ে এসেছেন। এছাড়াও মাদ্রাসা স্থাপনের ক্ষেত্রে ১৫০শতক জমি থাকার নিয়ম থাকলেও সেখানে রয়েছে মাত্র ৪০ শতক জমি।”
 
এব্যাপারে মাদ্রসা সুপার রমজান আলী’র সাথে তথ্য চাইতে গেলে তিনি সংবাদকর্মি দেখে সটকে পড়েন।
 
ওই মাদ্রাসার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ মুঠোফোনে বলেন, আদালতে মাদ্রাসার সুপার কি প্রতিবেদন দিচ্ছে দেখা যাবে। তাছাড়া নিঃসন্তানরা কিভাবে ভোটার হয় তা খতিয়ে দেখা হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির