গোয়ালন্দে এক ঘণ্টার ইউএনও স্কুলছাত্রী ফারজানা
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা নির্বাহী অফিসারের চেয়ারে বসে এক ঘণ্টার জন্য প্রতীকী ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন স্কুলছাত্রী ফারজানা আক্তার (১৫)। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এ কার্যক্রমের আয়োজন করে।
ফারজানা গোয়ালন্দের দৌলতদিয়া বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গালর্স হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সহ-সভাপতি। তার বাড়ি উপজেলার দৌলতদিয়া সামছু মাস্টারপাড়ায়। তার বাবা রবিন শেখ পেশায় ব্যবসায়ী। মা সখিনা বেগম একজন গৃহিণী। ৪ বোন দুই ভাইয়ের মধ্যে সেজো মেয়ে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিশু সংগঠনের সঙ্গে যুক্ত।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের উপস্থিতিতে এক ঘণ্টার জন্য ফারজানা আক্তার প্রতীকী উপজেলা নির্বাহী কর্মকর্তার এ দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ, ইভটিজিং, কোভিড-১৯ সচেতনতা ও মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ রোধে আলোচনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। তাই শিশুদের ছোট হতেই দেশের জন্য প্রস্তুত করা আমাদের সবার দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন- কেকেএস প্রদীপ প্রকল্পের কর্মকর্তা রুমা খাতুন, কেকেএস কর্মী মন্জুরুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওয়াইমুভ প্রকল্প কর্মকর্তা পথিক পাল প্রমুখ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied