লালমোহনে লকডাউনের ১১তম দিনে ১৩ দোকানিকে অর্থদণ্ড
মহামারী করোনার সংক্রমণ রোধে সরকার কর্তৃক ঘোষিত চলমান লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ভোলার লালমোহনে ১৩ দোকানি ও ২ পথচারীকে ১৩ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউনের ১১তম দিনে রোববার (১১ জুলাই) দুপুর ১টার দিকে লালমোহন সদর বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম।
এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার ও রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারে অভিযান চালিয়ে ৭ জনকে ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, সরকারি বিধিনিষেধ কার্যকরে আমরা একযোগে কাজ করছি, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। অপ্রয়োজনে যারা বের হচ্ছে তাদের অনেককে আইনের আওতায় আনা হচ্ছে এবং অনেককে সতর্কও করা হয়েছে। মাম্কবিহীন পথচারীদের আইন অনুযায়ী শাস্তির পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান