জুড়ীতে ব্যবসায়ীকে অপহরণ করে পণ্যবাহী গাড়ি ছিনতাই : গ্রেফতার ৩
মৌলভীবাজার জেলার জুড়ীতে ব্যবসায়ীকে অপহরণ করে পন্যবাহী গাড়ী ছিনতাইয়ের অভিযোগে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) রাতে অভিযান পরিচালনা করে জায়ফরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. আবু সুফিয়ান (২৮), একই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে শাহীন আহমদ (১৯), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ফিরোজপুর গ্রামের আইনুল্লার ছেলে সুহেল আহমদ (১৯) কে পুলিশ গ্রেফতার করে।
জানা গেছে, মো. আবু সুফিয়ান, শাহীন আহমদ, সুহেল আহমদ, আফিয়ান আহমদ, মো. ইলিয়াস হোসেনসহ আরো অজ্ঞাত ৪-৫ জন ব্যক্তি রাজশাহী জেলার তাহিরপুর বাজার থেকে ঢাকা মেট্রো ড-১২৩৫৯৬ নম্বরের একটি ট্রাক ৬৪ হাজার ৮০০ পিচ ডিম যার মূল্য অনুমান ৭ লাখ টাকা পরিবহন করে সিলেট জেলার বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওনা হয়। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ট্রাকটি মালামালসহ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের পূর্ব জালালাবাদ নামক স্থানে পৌঁছলে আসামিরা ট্রাকের গতিরোধ করে। পরে ট্রাক থেকে ব্যবসায়ী মো. সুমন মিয়াকে দেশীয় অস্ত্রের মুখে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নেয়। অপর আসামিরা ডিমবোঝাই ট্রাকটি চালককে জিম্মি করে জুড়ী উপজেলার সরকারি কলেজের উত্তর পাশের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে অন্য একটি পিকআপ (ঢাকা মেট্রো ড- ১২-১৫৩৪৩৫) এনে ডিম বোঝাই করতে থাকে।
অপরদিকে ব্যবসায়ী সুমন মিয়াকে অপহরণ করে প্রধান আসামি সুফিয়ানের গোবিন্দপুরের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে নগদ অর্থ, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় আসামিরা এই ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক ৩টি খালি চেক এবং ৩টি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ব্যবসায়ী মো. সুমন মিয়া ও ট্রাকচালক মো. ডাবলু মিয়াকে উদ্ধার করে। এ সময় পণ্যসহ ট্রাকটি উদ্ধার ও এ ঘটনার সাথে জড়িত ৩ আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জুড়ী থানায় মামলা মরা হয়েছে (মামলানং ০১, তারিখ- ১-১১-২০২২)।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ৩ আসামিকে আদালতের মাধ্যমে জেলাহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied