চাঁদে পানি খুঁজতে নতুন স্যাটেলাইট পাঠাচ্ছে নাসা
চাঁদে পানির অনুসন্ধানে চলতি নভেম্বরেই একটি নতুন স্যাটেলাইট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। নাসার চন্দ্রাভিজান বিষয়ক প্রকল্পের ব্যবস্থাপক জন বেকার মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
নতুন এই স্যাটেলাইটির নাম ফ্যালকন নাইন। আকারে একটি সাধারণ ব্রিফকেসের সমান এই স্যাটেলাইটটি তৈরি করেছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেস এক্স। নভেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে চাঁদের উদ্দেশে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে মঙ্গলবারের বিবৃতিতে জানিয়েছেন জন বেকার।
চাঁদে তরল পানির কোনো মজুত নেই, তবে মহাকাশ বিজ্ঞানীদের বিশ্বাস— পৃথিবীর এই একমাত্র উপগ্রহটিতে বিপুল পরিমাণ জমাট বরফের মজুত রয়েছে; এবং এসব বরফের স্তুপকে পানিতে রূপান্তর করা সম্ভব।
যদি চাঁদের বরফের স্তুপকে পানিতে রূপান্তর করা যায়, সেক্ষেত্রে সেই পানিতে থাকা অক্সিজেন থেকে অক্সিজেনের বাতাসও তৈরি করা সম্ভব হবে। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে চাঁদে বসতি স্থাপনের যে স্বপ্ন মানুষ দেখে আসছে— তা ক্রমশ বাস্তবে রূপ নেবে।
তবে বরফের মজুত চাঁদের কোন কোন স্থানে রয়েছে তা এখনও স্পষ্ট নয়। শক্তিশালী ফ্ল্যাশলাইট ব্যবহারের মাধ্যমে সেই কাজটিই করবে ফ্যালকন নাইন।
নাসার বিবৃতিতে বলা হয়েছে, নির্ধারিত দিনে একটি রকেট থেকে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে, তারপর এটিকে পরিচালিত করা হবে চাঁদের অক্ষপথের দিকে। অক্ষপথে পৌঁছানোর পর চন্দ্রপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার উঁচুতে অবস্থান করে চাঁদকে প্রদক্ষিণ করা শুরু করবে ফ্যালকন নাইন। একই সঙ্গে ফ্ল্যাশ লাইটের মাধ্যমে বরফের অনুসন্ধানও চালাবে স্যাটেলাইটটি।
নাসার ছোট আকারের নভোযান প্রযুক্তি প্রকল্পের ব্যবস্থাপক রজার হান্টার বলেন, ‘নাসার চন্দ্রাভিজান প্রকল্পের জন্য এটি খুবই উত্তেজনাকর ও জরুরি একটি পদক্ষেপ। বহুদিন ধরেই আমরা চাঁদে পানির খোঁজ করছি। আশা করি এবার আমরা একটি আশাব্যাঞ্জক ফলাফল পাব।’
জামান / জামান
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের