ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সামসুর অপকর্মে ডুবছে রেলওয়ে


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ১১:২৯

ঠিকাদারের সাথে কমিশন বাণিজ্য, রেলের মালামাল ও তেল চুরি করে বিক্রির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ, অডিট আপত্তি না মানা, ঠিকাদারের সাথে আঁতাত করে রেলের সম্পদের ক্ষতি সাধন করাসহ রয়েছে বিস্তর অভিযোগ।

যেসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য দিনের পর দিন নষ্ট হচ্ছে রেলওয়ের সোনালী অর্জন, তারমধ্যে সামসুর রহমান অগ্রভাগের একজন। পদের দিক থেকে ছোট হলেও অনিয়মের দিক থেকে রয়েছেন অনেক এগিয়ে। টাকা হলে তিনি করতে পারেন না এমন কোন কাজ নেই, তাতে রেলের লাভ  লোকসান যাই হোক তাতে তার যেন কিছুই আসে যায়না। নাম প্রকাশ না করার শর্তে এভাবেই তার কিরুদ্ধে অভিযোগ তুলেছেন একাধিক ঠিকাদার ও রেলওয়ের কর্মচারী। তিনি মো. সামসুর রহমান, আছেন রেলওয়ে পুর্বাঞ্চলের উর্দ্ধতন উপ সহকারি প্রকৌশলী (এসএসএই)/ নলকূপ ও পরিদর্শনের দায়িত্বে, আছেন সেতু কারখানার দায়িত্বেও। নগরীর কদমতলী মোরে সেতু কারখানায় বসেন তিনি।

একাধিক ঠিকাদারের সাথে কথা বলে জানা যায় রেলওয়ের প্রয়োজনে কোন কাজ করার প্রয়োজন হলে ঠিকাদারদের সাথে সিন্ডিকেট করে তাদের কাজ পাইয়ে দেওয়ার নামে আদায় করেন ৩ থেকে ৫ শতাংশ কমিশন, ক্ষেত্রবিশেষ তা আবার ১০ শতাংশও হয়ে থাকে, তার কমিশন না দিলে কেউ ঠিকমত কাজ করতে পারেনা, নানা অযুহাতে হয়রানি করে থাকে, আবার কমিশনের টাকা পেলে যেনতেন করে কাজ করে দিলেও বিল তোলার ব্যবস্থা করে দেন বলে জানা গেছে। সম্প্রতি ঝাউতলা অফিস, গোডাউন ও বাউন্ডারি নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় আপত্তি তোলে অডিট টিম, সিসি বিল না দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেই আপত্তিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ২টি কাজের বিপরীতে ৫১ লাখ টাকা সিসি বিল উত্তোলন করে দিয়েছেন বলে অভিযোগ আছে। এছাড়া কম্প্রেশার মেশিন ঠিক করার নামে কাজ না করেই মোটা অংকের টাকা তুলে আত্মসাৎ করেছে।

গত বছর শামীম এন্টারপ্রাইজ নামের একটি ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে গোপনে প্রায় ১১ টন ওজনের ৩টি হেড রিজার্ভ টাংকি বিক্রি করে পুরো টাকাই আত্মসাৎ করেছে যা গত ২৩/২/২১ সালে এক পত্রের মাধ্যমে ফেরৎ দিতে বলা হলেও এখনো ফেরৎ দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট অনেকেই বলছেন বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন, ফেরৎ আনা নাটকের আর্ভিবাব ঘটিয়েছেন মাত্র। এছাড়া সম্প্রতি ম্যাক্সের সেলিমের একটি কাজে লোহার এ্যাঙ্গেল ও প্লেটবার দিয়ে বানানো জালি বক্সের কাজ করছে অবৈধভাবে সেতু কারখানার ভেতরে রেলের কারেন্ট ব্যবহার করে। যেখানে ৭ টন লোহা লাগার কথা সেখানে ৪ টন লোহা কিনেছেন আর বাকী ৩ টন লোহা কারখানার ভেতর থেকে চুরি করে ব্যবহার করেছেন। যার ফলে রেলের মোটা অংকের টাকা গচ্ছা গেছে। এব্যপারেও সামসুর রহমানের হাত রয়েছে বলে বিশ্বস্ত একাধিক সুত্র জানিয়েছে। সম্প্রতি কারখানায় গিয়ে এসব অপকর্মের সত্যতা পাওয়া গেছে।  

 নানা অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ দীর্ঘনি থেকেই, ২০১৯ সালে রেলের তেল চুরি করার অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, তবে কতিপয় অসৎ কর্মকর্তার যোগসাজসে পুণরায় চাকরি ফিরে পান তিনি। কিন্তু চরিত্র বদলায়নি, নানা অযুহাতে রেলের ক্ষতি কওে নিজের পকেট ভারী কওে চলছেন একের পর এক। এব্যপারে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের এসএসএই/ নলকূপ ও পরিদর্শন মো. সামসুর রহমান কথা বলতে অপারগতা প্রকাশ করে সিআরবিতে আলাপ করার কথা বলে মোবাইলের লাইন কেটে দেন। এব্যপারে জানতে চাইলে রেলওয়ে পুর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন ওর (সামসুর রহমান) ব্যপারে বেশকিছু অভিযোগ আছে বলে শুনেছি, আমি খবর নিয়ে দেখি, যদি এসব অপকর্মের সাথে জড়িত থাকে তবে অবশ্যই ব্যবস্থা নিব। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী