প্রবাসীর নির্মানাধিন ভবনে চাঁদাবাজির অভিযোগ
নগরীর বাকলিয়া থানাধিন এক্সেস রোডে আলী নেওয়াজ চৌধুরী নামের এক অস্টেলিয়া প্রবাসী দীর্ঘ ৩২ বছর প্রবাসে থাকার পর বাকলিয়ায় ২২ বছর আগে জায়গা কিনেন। উক্ত জায়গায় বিল্ডিং নির্মাণ করতে চাইলে একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রুপ ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ভবন নির্মাণ করতে দিবে না এবং এলাকায় আসলে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অস্ট্রেলিয়া প্রবাসী আলী নেওয়াজ চৌধুরীর কাছ থেকে চাঁদাবাজি ও হুমকির ঘটনায় ফরহাদুল আলম ইফতি(২৬), আলাউদ্দীন (৩৫), এস. এম এনাম(৪৫), ফেরদাউস আরা বেগম(৪৫), আলমগীর(৫৫), রাহাত(২০), ওয়াহিদুল্লাহ সিকদার(৩০)সহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে গত ১৯ জুন বাকলিয়া থানায় মামলা দায়ের করেন তিনি। এই ঘটনায় বাকলিয়া থানা পুলিশ একজনকে গ্রেফতার করেন। আসামিদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অভিযোগ সূত্রে জানায়, বাকলিয়া থানাধিন দিলোয়ারা জাহান মেমোরিয়াল কলেজের বিপরীত পাশে এক্সেস রোড সংলগ্ন এলাকায় অস্ট্রেলিয়া প্রবাসী আলী নেওয়াজ চৌধুরী ২২ বছর আগে জায়গা কিনেন। জায়গা কিনে দীর্ঘদিন ধরে রক্ষনা বেক্ষনা করে আসছে। ২২ বছর পর দেশে এসে গত ২৯ মে বাড়ি করতে জায়গাটি দেখতে গেলে সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে হুমকি দিয়ে চাঁদা দাবি করেন। হুমকির ঘটনায় গত ১৪ জুন বাকলিায় থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে জিডি করেন। গত ১৫ জুন প্রবাসী তার জায়গায় গেলে আবার অস্ত্র সস্ত্র নিয়ে মহড়া দেয়। ২০ লাখ টাকা হাতে না আসা পর্যন্ত কোন অবস্থাতে কাজ করতে দিবে না এবং জায়গাতেও ঢুকতে দিবে না বলে জানিয়ে দেয়। বিল্ডিং নির্মাণ করতে চাইলে স্থানীয় সন্ত্রাসী গ্রুপকে আগে ২০ লাখ টাকা চাঁদা দিয়ে কাজ শুরু করতে পারবে। টাকা না দিয়ে কোন অবস্থাতে ভবন নির্মাণের কাজ শুরু করতে দিবে না, প্রবাসী আলী নেওয়াজ চৌধুরী জীবনের নিরাপত্তা চেয়ে আদালতের আশ্রয় নিলে আদালত প্রবাসীকে নিরাপত্তা দিতে স্থানীয় থানাকে নির্দেশ দেন। এরপরও পুলিশের রহস্যজনক ভূমিকার কারণে প্রবাসী আলী নেওয়াজ চৌধুরী পুলিশের সহযোগিতা না পেয়ে ভবন নির্মাণ না করে অস্ট্রেলিয়া চলে যেতে বাধ্য হন। এব্যপারে অস্ট্রেলিয়া প্রবাসী আলী নেওয়াজ চৌধুরী বলেন, উক্ত এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ পরিকল্পিতভাবে কেউ জায়গা কিনলে, নতুন বাড়ি করার চেষ্টা করলে, তাদের চাঁদা দিয়ে কাজ করতে হবে, তারা চাঁদা না পেলে বিভিন্ন কৌশলে জায়গায় সমস্যা আছে, অন্যজন শরীকদার আছে ইত্যাদী বলে কৌশলে চাঁদা আদায় করা তাদের কাজ। তারা বিভিন্ন জন থেকে চাঁদা নিয়েছে আমার কাছ থেকেও ২০ লাখ টাকা চাঁদা দাবি করায় আমি মামলা করছি। অসাধু কিছু পুলিশের সাথেও তাদের সখ্যতা রয়েছে, তাদের একাধিক মামলা থাকলেও পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেফতার করে না, যার কারণে আমি বাধ্য হয়ে ভবন নির্মাণ না করে বিদেশ চলে এসেছি।
এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম জানান, অস্ট্রেলিয়া প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবির ঘটনায় জড়িতদের পুলিশ বের করার চেষ্টা করছে। আমি যোগদান করার পর এলাকায় অপরাধমূলক কর্মকান্ড অনেক কমেছে। অপরাধের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। যেখানে কোন ধরণের অপরাধের ঘটনা ঘটছে পুলিশ সেখানে উপস্থিত হয়ে দমন করার চেষ্টা করছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ