ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কলেজছাত্রীকে খুরাঘাত করা প্রধান আসামি গ্রেফতার


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ১:২৮
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কলেজ শিক্ষার্থীর মুখে খুর দিয়ে গুরুতর আহত করার ঘটনার তিন দিন পর মূল হোতা  বখাটে  জাহিদকে (১৯) গ্রেফতার করেছে গফরগাঁও থানার পুলিশ। আজ বুধবার (২ নভেম্বর) ভোরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ সকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে রোববার রাতে বখাটে জাহিদের দুই সহযোগী বখাটে রাকিব ও অটোচালক শরিফুলকে গ্রেফতার করে পুলিশ।
 
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল মূল হোতা জাহিদ। পুলিশের একটি দল পার্শ্ববর্তী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় গত রাতে অভিযান পরিচালনা করে ভোররাতের দিকে জাহিদকে গ্রেফতার করে।
 
উল্লেখ্য, গত শনিবার সকালে উথুরী গ্রামের রিক্সাচালক মো. রোকন উদ্দিনের মেয়ে স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাত আরা (১৭) কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে অটোরিকসাযোগে রওনা করে। গফরগাঁও টু বরমী সড়কপথে পৌর শহরের শিলাসী গ্রামের নির্জন স্থানে আসার পর বখাটে জাহিদ ও তার সহযোগী রাকিব, শরিফুল জোরপূর্বক অটোরিকসা থেকে নামিয়ে প্রেমের প্রস্তাব দেয়। জান্নাত অস্বীকৃতি জানালে বখাটে জাহিদ খুর দিয়ে শিক্ষার্থী জান্নাত আরার মুখে একাধিক আঘাত করে। এতে কলেজ শিক্ষার্থীর গাল, চোখের নিচ ও কপালে ৩টি গভীর ক্ষত হয়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
 
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই রাতেই জাহিদ, তার সহযোগী রাকিব, শান্ত ও অটোরিকসাচালক শরিফুলকে আসামি করে শিক্ষার্থীর মা তাসলিমা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন।
 
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনার পর পুলিশের একাধিক টিম মাঠে নামে এবং বুধবার ভোররাতে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। মূল হোতাসহ মোট ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ