জামিনে বের হয়েই শিশু অপহরণ করল প্রতারনা মামলার আসামী
গত ২ আগষ্ট ২০২২ ইং তারিখ অনুঃ বিকাল ৩ ঘটিকার সময় বাপ্পি কুমার নাথ (৩৫) এর কন্যা অর্না দেবী (১.৬ মাস) ও পুত্র অর্নব দেবনাথ (১০) বছরের দুই শিশু অপহরণের শিকার হয়। বাপ্পি কুমার নাথ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন পুরান রামগড় গ্রামের সুনিল কুমার নাথ এর ছেলে। বর্তমানে তিনি ঢাকা জেলার সাভার উপজেলার নামাগেন্ডা এলাকার বাসিন্দা। জানা যায় বাপ্পি কুমার নাথ এর স্ত্রী সৃতি রানী (২৭) তার পরকীয়া প্রেমিক মোঃ সুমন উদ্দিন এর যোগসাজসে কন্যা অর্না দেবী (১.৬ মাস) ও পুত্র অর্নব দেবনাথ (১০) কে সাথে নিয়ে বাসা ছেড়ে বেরিয়ে যায়। প্রসঙ্গত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে ও বিভিন্ন আশ্বাস দেখিয়ে অর্থ আত্মসাৎ করে প্রতারনা ও হুমকি ধামকি প্রদান করার অপরাধে মোঃ সুমন উদ্দিন কে গত ০৮/০৬/২২ ইং তারিখে র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র্যাব-৪ আটক করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে, যাহার মামলা নং - ১৭(০৬)২২। এঘটনায় বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রতারনার মামলায় প্রায় ২মাস কারাগারে থাকার পর ০২/০৮/২২ ইং তারিখে জামিনে বের হয়ে ঐ দিনই বিকাল ৩টার সময় বাপ্পি কুমার নাথ এর স্ত্রী সৃতি রানী ও তার ২সন্তান কে সাথে নিয়ে মোঃ সুমন উদ্দিন চলে যায়। এরপর বাপ্পি কুমার নাথ তার স্ত্রী ও সন্তানদের খুজে না পেয়ে স্ত্রীর সাথে যোগাযোগ করলে জবাবে তার স্ত্রী বলেন তারা এক আত্মীয়ের বাড়ী আছে খুব শীঘ্রই চলে আসবে বলে সুকৌশলে কয়েক দিন ঘুরাতে থাকে। এরপর গত ১২/০৮/২২, ১৭/০৮/২২ ও সর্বশেষ ০৮/০৯/২২ ইং তারিখে বাপ্পি কুমার নাথ এর স্ত্রী সৃতি রানীর যোগসাজসে মোঃ সুমন উদ্দিন এর মোবাইল নাম্বার থেকে বাপ্পি কুমার নাথ কে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে, টাকা না দিলে নাবালক শিশু সন্তানদেরকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। এঘটনায় গত ১৯/০৮/২২ ইং তারিখে বাপ্পি কুমার নাথ সাভার মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন যাহার নং ১৫১১। এঘটনায় ০৩/০৯/২২ ইং তারিখে বাপ্পি কুমার নাথ এর শশুর গুরুচরন মন্ডল (৬০) বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন, পরবর্তীতে এজাহার দায়ের করতে গেলে সাভার মডেল থানা থেকে কোর্টে মামলা দায়ের করার পরামর্শ দেন। এরপর গত ১২/০৯/২২ ইং তারিখে বিজ্ঞ সি, জে, এম, সাভার আমলী আদালত ঢাকা এর আদালতে বাপ্পি কুমার নাথ বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে ৩৬১/৩৬৩/৩৮৫/৩৮৬/৫০৬/ও ১০৯ ধারার অপরাধে একটি মামলা দায়ের করে, মামলা নং ১৩৪১/২০২২। বিবাদীরা হলেন ১। ঢাকা জেলার দক্ষিণখান থানাধীন চালাবন্দ গ্রামের মোঃ আজিজ উদ্দিন এর ছেলে মোঃ সুমন উদ্দিন ওরফে সুমন হাওলাদার ওরফে ইদ্রিস আলী (৪০), বর্তমানে তিনি ঢাকা জেলার আশুলিয়া থানাধীন আউক পাড়া গ্রামের বাসিন্দা ২। ঢাকা জেলার সাভার সাভার মডেল থানাধীন তালবাগ এলাকার মোতালেব খানের ছেলে মোঃ সুমন আল মামুন (২৬) ৩। অত্র মামলার বাদী বাপ্পি কুমার নাথ এর স্ত্রী সৃতি রানী (২৭)।
এরপর অত্র মামলার ৩নং বিবাদী সৃতি রানী হিন্দু সম্প্রদায়ের হওয়ায় অন্য ধর্মের লোকের সাথে অবৈধ সম্পর্ক থাকার কারনে তার পিতা গুরুচরন মন্ডল (৬০) একাধিকবার নিষেধ করার পরও মেয়ের কোনও পরিবর্তন না হওয়ার কারনে গত ২৯/০৯/২২ ইং তারিখে নোটারী পাবলিক ঢাকা থেকে এক হলফনামার মাধ্যমে তার কন্যা সৃতি রানী কে হিন্দু সমাজ থেকে সমাজ চ্যুত করেন। এই ঘটনার সকল বিষয় নিয়ে অত্র মামলার বাদী বাপ্পি কুমার নাথ এক সাক্ষাৎকারে দৈনিক সকালের সময়কে বলেন, দীর্ঘদিন যাবৎ দ্বারে দ্বারে ঘুরেও অদ্যাবধি আমার অপহৃত সন্তানদের কোনো হদিস না পেয়ে আমার মা ও আমি পাগলপ্রায়। দাবিকৃত চাঁদা না পেয়ে ওরা আমার সন্তানদের বড় ধরনের ক্ষতি সাধন করার আগেই সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আকুল আবেদন, আমার সন্তানদের অক্ষত অবস্থায় আমার কাছে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করুন।
এমএসএম / এমএসএম
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান
পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ
ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড
নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন
Link Copied