রাকসু, সিনেটসহ ১৪ দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন, সিনেট কার্যকরসহ ১৪ দফা দাবিতে রাকসু আন্দোলন মঞ্চ সপ্তাহব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির আয়াজন করেছে। আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় গ্রন্থাগারের সামনে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বাধন করেন রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর।
কেদ্রীয় গ্রন্থাগারের সামনে দেখা যায়, ‘বড় সাদা ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষর্থীরা এসে দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে স্বাক্ষর করেছেন। এসময় তারা বিভিন্ন দাবির কথাও লিখেছেন। ইংরজি বিভাগের শিক্ষার্থী আয়শা লিখেছেন ‘রাকসু আমার অধিকার’, ইতিহাস বিভাগের শিক্ষার্থী সুস্মিতা লিখেছেন ‘ডাইনিংয়ের খাবারের মান বদ্ধি করতে হবে’, বাসের ট্রিপ বৃদ্ধি করতে হবে'।
স্বাক্ষর করার পর বিশ্ববিদ্যালয়ের ভূগাল ও পরিবেশ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফ্ফাত খানাম বলেন, ‘আমি এই ১৪ দফা দাবির সাথে একাত্মতা পোষণ করছি। আবাসিক হলে সিট বরাদ্দসহ বিভিন্ন সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ভালো মানের চিকিৎসা ব্যাবস্থা নেই। ছাত্র-ছাত্রীদর তুলনায় বাসের সংখ্যা খুব কম।'
নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, ‘আমরা দ্রুত রাকসু নির্বাচন চাই। রাকসু ও সিনেট নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটবে।'
এ বিষয় রাকসু আন্দোলন মঞ্চের আহবায়ক আবদুল মজিদ অন্তর বলেন, ‘রাকসু এবং সিনেট কার্যকরসহ ১৪ দফা দাবি নিয়ে আমরা মাসব্যাপি কর্মসূচি শুরু করছি। এই কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ গণস্বাক্ষর কর্মসূচির আয়াজন করছি। এই গণস্বাক্ষর কর্মসূচি আগামী ৯ নভম্বর পর্যন্ত চলবে। এর পরবর্তীতে ছাত্রদের নিয়ে একটি বিক্ষাভ কর্মসূচি পালন করবো। আমরা শিক্ষকদের নিয়ে দুটি সেমিনারের আয়াজন করবো। বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনকে নিয়ে মহাসমাবেশের আয়াজন করবো।’
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied