টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের
জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের নিয়ন্ত্রণ নেয়ার পর সংস্থাটির নতুন মালিক ইলন মাস্ক নানা পরিবর্তন আনছেন। ইতোমধ্যে তার নেওয়া একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্কেরও সৃষ্টি হয়েছে। আর এর মধ্যেও নিজের নতুন পরিকল্পনা সাজাচ্ছেন মার্কিন এই ধনকুবের।
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, মালিকানা হাতে নেয়ার পর এখন টুইটারের অর্ধেক কর্মী ছেঁটে ফেলার পরিকল্পনা করছেন ইলন মাস্ক। বিষয়টি সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের উদ্ধৃত করে বুধবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, টুইটার ইনকর্পোরেটেডের প্রায় ৩ হাজার ৭০০ চাকরি বা কোম্পানির অর্ধেক কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছেন মাস্ক।
মূলত খরচ কমানোর জন্য মাস্ক এই পরিকল্পনা করছেন বলে জানানো হয়েছে। এমনকি টুইটারের নতুন এই মালিক শুক্রবার ক্ষতিগ্রস্ত কর্মীদের তাদের অবস্থা সম্পর্কে জানাবেন বলেও রিপোর্টে বলা হয়েছে।
ব্লুমবার্গ আরও জানিয়েছে, যেকোনো জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার জায়ান্ট এই প্রতিষ্ঠানে কাজ করার বিষয়ে বিদ্যমান যে নিয়ম রয়েছে, মাস্ক তা পরিবর্তন করতে চান এবং সেটি হলে কর্মীদের অফিসে এসে কাজ করতে হবে যদিও কিছু ব্যতিক্রম তখনও থাকতে পারে।
এদিকে মাস্কের এই পরিকল্পনা সম্পর্কে জানতে রয়টার্স টুইটারের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি সংস্থাটি।
অবশ্য রয়টার্সও চলতি সপ্তাহের শুরুতে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, নিজের নতুন এই কোম্পানিতে ছাঁটাইয়ের প্রথম রাউন্ডের অংশ হিসাবে টুইটারের এক চতুর্থাংশ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছেন মাস্ক।
এছাড়া টুইটার কোম্পানির মালিকানা নেওয়ার পরেই সেটির পরিচালনা পর্ষদ ইতোমধ্যেই বিলোপ করে দিয়েছেন নতুন মালিক ইলন মাস্ক। এর মাধ্যমে কোম্পানিতে তার নিয়ন্ত্রণ জোরালো হলো। গত সপ্তাহেই টুইটার কিনে নেন বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তি।
জানা যাচ্ছে, মালিকানা পরিবর্তনের পর ইলন মাস্ক টুইটারে যেসব পরিবর্তন আনতে যাচ্ছেন তার মধ্যে ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য আট মার্কিন ডলার ফি নেওয়া আর ২৫ শতাংশ কর্মী ছাটাইয়ের মতো সিদ্ধান্ত রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
অন্যদিকে মালিকানা নেওয়ার পরই টুইটারের শীর্ষ নির্বাহীদের অপসারণ করেছেন ইলন মাস্ক। নিজে প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন। এর মানে হলো- ইলন মাস্ক এখন তিনটি কোম্পানির প্রধান নির্বাহী। এসব কোম্পানি হলো- টুইটার, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং রকেট কোম্পানি স্পেস-এক্স।
পরিচালনা পর্ষদ বিলোপ করার কারণে তিনিই এখন টুইটারের একমাত্র পরিচালক রয়েছেন। বিদায়ী নয় পরিচালকদের মধ্যে আছেন সাবেক চেয়ারম্যান ব্রেট টেইলর এবং সাবেক প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল।
এছাড়া টুইটারের যেসব অ্যাকাউন্ট এক বছরের বেশি সময় ধরে অচল রয়েছে, সেগুলো বাতিল করে দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন মাস্ক।
জামান / জামান
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের