ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সোয়াপের সাথে দারাজের চুক্তি স্বাক্ষর


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ২:৩৯

গ্রাহকদের জন্য আকর্ষণীয় দামে পুরনো ইলেকট্রনিকস পণ্য কেনার সুযোগ তৈরি করতে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) দেশের প্রথম রি-কমার্স ব্র্যান্ড সোয়াপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত দারাজ অফিসে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে দারাজের চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেন ও সোয়াপের প্রতিষ্ঠাতা ও সিইও পারভেজ হোসেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে, উভয় প্রতিষ্ঠান এখন থেকে সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইস (স্মার্টফোন, ল্যাপটপ, অন্যান্য অ্যাপ্লায়েন্স) কেনার সুযোগ তৈরিতে একসাথে কাজ করবে। সোয়াপ ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসের গুণমান পরীক্ষা করবে এবং ভালো অবস্থায় আছে এমন পণ্যগুলো দারাজের মাধ্যমে বিক্রির জন্য প্রদর্শন করবে। 

পণ্য কেনার সময় গ্রাহকরা বিভিন্ন অফার (যেখানে প্রযোজ্য), ইএমআই সুবিধা গ্রহণ ও ভাউচার ব্যবহার করতে পারবেন। আরও বিস্তারিত জানতে এবং আকর্ষণীয় ভাউচার পেতে, ক্লিক করুন - https://www.daraz.com.bd/shop/live-wire-bd-ltd।

সাদিক পলাশ / সাদিক পলাশ

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা