ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ৩:৪৩
বান্দরবানে মাংরক ম্রো হত্যা মামলায় মংছা চিং মারমা (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ছাড়াও বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া এই রায় ঘোষণা করেন।
 
দন্ডপ্রাপ্ত মংছা চিং মারমা লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা এলাকার অংক্য থোয়াই মারমার ছেলে।
 
আদালত সূত্রে জানা যায়,  ২০১৭ সালের ২৬ জুলাই লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা এলাকায় বর্গাচাষি ডোমং মারমা ও কহ্লোঅং মারমার নিকট  হতে বর্গা চাষের টাকার জন্য যায় নিহত মাংরক ম্রো। টাকা নিয়ে ফেরার পথে নিহত ব্যক্তিকে দা দিয়ে পেছন থেকে কোপ দিয়ে মাথা বিচ্ছিন্ন করে ফেলে মংছা চিং মারমা। পরে নিহতের কাছে থাকা বর্গা চাষের ১৮ হাজার ৫০০ টাকা নিয়ে লাশটি মুরুংঝিরির আগা এলাকার ঝিড়ির পাশে লুকিয়ে রাখে।
 
ওই ঘটনায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে মংছা চিং মারমাকে আটক করে পুলিশে সোপর্দ্দ করেন। জিজ্ঞাসাবাদে মংছা চিং মারমার স্বীকারোক্তি অনুযায়ী লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরির আগা এলাকার ঝিরির পাশ হতে মাংরক ম্রোর মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইকবাল করিম জানান, হত্যা মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে সাক্ষ্য-প্রমাণে  দোষী প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ