পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে হামলা-ভাংচুর ,প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে যুবলীগ সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। শহরের বনানী এলাকায় বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অফিসের মধ্যে থাকা চেয়ারসহ অনান্য সামগ্রী রাস্তায় নামিয়ে তা ভেঙে ফেলা হয়।
এদিকে, হামলার পুরো ঘটনার সময় বিএনপি ও ছাত্রদলের নেতামকর্মীরা ফেসবুকে লাইভ করেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিওটি ভাইরাল হয়েছে। তবে হামলার বিষয়ে যুবলীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পটুয়াখালী জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. মজিবুর রহমান টোটন দৈনিক সকালের সময়কে বলেন, আগামী ৫ নভেম্বর বরিশালের মহাসমাবেশ বানচাল করতেই পরিকল্পিতভাবে জেলা যুবলীগের সভাপতির নেতৃত্বে হামলা চালিয়ে অফিস ভাংচুর করা হয়। এ সময় অফিসে থাকা ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এর আগে শহরের স্বনির্ভর সড়কে জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংশু সরকার কুট্টির ব্যবসায়িক কর্যালয়েও হামলা চালানো হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে হামলার পরপরই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। প্রতিবাদ মিলিছ থেকে দ্রুত এ হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ না করলে দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংশু সরকার কুট্টি, সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মোস্তাক আহম্মেদ পিনু, জেলা বিএনপির সদস্য অ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শিপলু খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লবসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি অ্যাড.শহিদুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে (০১৭১২১০৯০৯৪) একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান দৈনিক সকালের সময়কে বলেন, ‘কে বা কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার সাথে যেই জড়িত থাকুক না কেন, এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।
এমএসএম / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
Link Copied