কোনাবাড়ীতে সাংবাদিক কার্যালয়ের উদ্যোগে জেলহত্যা দিবস পালন
বৃহস্পতিবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ীতে সাংবাদিক কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও দৈনিক সকালের সময় কোনাবাড়ী প্রতিনিধি মোখলেছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন হেলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোনাবাড়ী থানা কৃষক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মুন্না, ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, দপ্তর সম্পাদক নূর আলম বাবু।
আরো উপস্থিত ছিলেন- দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, চলমান বার্তার নির্বাহী সম্পাদক সাবের বিল্লা সুমন, দৈনিক ভোরের ডাকের জেলা সংবাদদাতা এমএ মমিন রানা, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied