সাতকানিয়ার কেঁওচিয়ায় ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া তেমুহানী ফকির বাড়ি এলাকায় মো. জামাল উদ্দীনকে মারধরের অভিযোগ ও তার স্ত্রী নূর বেগমকে (৩০) ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার আবুল বশরের ছেলে রাজা মিয়া (৩০), ইমান আলী প্রকাশ নবাব মিয়া (২৮), জাফর (৩৮), অলি মেস্ত্রীর ছেলে আব্দুল গফুর (৪৮), জাফর (৪২), আবুল বশরের বিরুদ্ধে।
৪ঠা নভেম্বর (শুক্রবার)উপজেলার কেঁওচিয়ার তেমুহনীর ফকির পাড়া এলাকায় সরেজমিনে গেলে স্থানীয়ও ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলে এই তথ্য জানা যায়। সাতকানিয়া থানায় নুর বেগম বাদী হয়ে দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ০৪ অক্টোবর বিকাল ৪ টায় কেঁওচিয়ার তেমুহনী এলাকার রাজামিয়া একই এলাকার প্রতিবেশী মো. জামাল উদ্দীন এর স্ত্রীকে কুপ্রস্তাব দেন এবং জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে শাশুড়ি চলে এলে বয়স্ক শাশুড়িকেও মারধর করে পালিয়ে যায়।
অভিযোগে আরো জানা যায়, নুর বেগমকে ধর্ষণচেষ্টার বিচার চাইতে গিয়ে তার স্বামী জালাল উদদীনকেও প্রাণে হত্যার করার উদ্দেশ্যে বেদড়ক মারধরও এবং ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বামী জালাল উদদীনকে সাতকানিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে অবস্থা আশংকাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে কেঁওচিয়া তেমুহনী এলাকার নুর বেগম বলেন, আমার স্বামী জালাল উদদীন বিদেশ থেকে আসছে মাত্র ২-৩ মাস হচ্ছে। এর আগে থেকেই রাজা মিয়া আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল তবে আমাকে রাজি করাতে পারছিল না। কিন্তু সর্বশেষ গত ৪ অক্টোবর আছরের সময় আমি দরজার ছিটকানি না লাগিয়ে ঘুমাতে গেলে হাতে ছুরি নিয়ে আমার সর্বনাশ করে, পরে আমার শাশুড়ি দেখে ফেললে তাকেও ধাক্কা দেয়। এ খবর শুনে আমার স্বামী এলে তিনি তাদের বাড়িতে এই বিষয়ে জানতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে। আমি এ বিষয়ে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
এদিকে নূর বেগমের স্বামী জামাল উদদীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, বউয়ের নির্যাতনের বিচার চাইতে গিয়ে আমাকেও আহত করা হলো। এতে আমার একটি দাঁতও পড়ে যায়। আমার শরীরে বিভিন্ন জায়গায় একাধিক সেলাই করা হয়। আমি প্রশাসনের নিকট এই নির্যাতনের বিচার চাই।
অপরদিকে অভিযুক্ত রাজা মিয়া বলেন, জালাল দোহাজারীর একটা মেয়েকে বিয়ে করল, ওই মেয়েটা জালালের বাড়িতে এলে তাকে মারধর করে। তার মারধরের বিষয়টি মেয়েটার মুখ থেকে ভিডিও করলেই মূলত আমার বিরুদ্ধে এই অপবাদ রটানো হচ্ছে।
এদিকে একই কথা নবাব মিয়াও বলেন। নবাব মিয়া বলেন, জালালের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। তার সব কথা মিথ্যা।
স্থানীয় বাসিন্দান শামসুল আলমও বাদী হয়ে রাজা মিয়া ও নবাব মিয়ার দুই ভাইয়ের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান শামসুল আলম।
একই এলাকার স্থানীয় বাসিন্দা এনামও বলেন, রাজা মিয়া এবং নবাব মিয়ার হাতে এলাকার মানুষ অতিষ্ঠ। তাদের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে পারছেন না।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া এসআই শামসুদ্দৌহা বলেন, ধর্ষণ বা ধর্ষণচেষ্টার বিষয়টি সঠিক মনে হচ্ছে না। তবে মারধরের আঘাতটা সত্য।
এমএসএম / জামান
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন