ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানে বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত, আহত ২


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১:২

বান্দরবান লামা উপজেলার  বন্যহাতির আক্রমণে খতিজা বিবি (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। শুক্রবার (৪ নভেম্বর) সকালে আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোহরাবপাড়া, মগবাজার ও জামালপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত খতিজা বিবি সোহরাবপাড়ার মৃত ফজর আলীর স্ত্রী। আহতরা হলেন- আমির আলী (৫০) এবং মোজাম্মেল হক বয়াতি (৬৫)। 

প্রত্যক্ষদর্শী মো. জাকারিয়া ও মো. বাবলু জানিয়েছেন, সকালে বন্যহাতির পাল তাণ্ডব চালায়। এ সময় বন্যহাতি দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাংচুর করে। গৃহস্থালি কাজে যাওয়ার সময় বন্যহাতির সামনে পড়েন নিহত খতিজা বিবি। মুহূর্তে হাতি তাকে আছড়ে মেরে ফেলে। পরে মগবাজারর আমির আলীর দোকান ও জামালপাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়িতে ভাংচুর করে তাদের আহত করে। এ সময় কয়েকটি গাড়ি ভেঙে ফেলে হাতির পাল। পরে আহতদের উদ্ধার করে স্বজনরা পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করের। 

স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. সেলিম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।

লামার আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ তার বাড়িতে আছে। আহতরা চিকিৎসাধীন। জনপ্রতিনিধিদের সুপারিশ ও কারো অভিযোগ না থাকায় নিহতের লাশ দাফনের জন্য বলা হয়েছে।

জামান / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ