ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ১১-৭-২০২১ বিকাল ৫:২১

গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপকারভোগীদের মধ্যে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়। রোববার (১১ জুলাই) উপজেলার উদয়খালী আশ্রয়ণ প্রকল্পের ১০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে উপহারসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামের ৩৫টি পরিবারের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।  উপহার হিসেবে প্রতিটি পরিবারকে দেয়া হয়- চাল, আলু, তেল, সাবান ও লবণ। 

এ সময় উপস্থিত ছিলেন- তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল বাতেন সরকার, শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদ, ইউপি সদস্য তারেক হাসান বাচ্চু, হাফিজুর রহমান দীপক প্রমুখ।

আশ্রয়ণের বাসিন্দারা জানান, জীবনে তারা অনেক কষ্ট করেছেন। তাদের আশ্রয় ছিল না। প্রধানমন্ত্রীর কারণে তারা আশ্রয় পেয়েছেন। ঘরে বসেই খাবার পেয়েছেন। এখানে পানি, বিদ্যুৎ এবং ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। তাদের কোনো সমস্যা নেই। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

এমএসএম / জামান

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার

কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১

গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১

দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন

মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল

আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ

কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু

রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা