গোয়ালন্দে ডুবে যাওয়া ফসলি জমিতে দাঁড়িয়ে কৃষকের মানব বন্ধন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সিরাজ খান হাট এলাকায় অসহায় কৃষকেরা ফসলি জমি থেকে পানি নিস্কাশনের দাবিতে মানব বন্ধন করেছে।
শুক্রবার ৪ নভেম্বর সকাল ১১ টার সময় দৌলতদিয়া ৭,৮ও৯ নং ওয়ার্ডের কৃষকদের আয়োজনে সিরাজ খান হাট এলাকায় পানিতে ডুবে যাওয়া ফসলি জমি থেকে পানি নিস্কাশনের দাবিতে এলাকার কৃষকেরা বিক্ষোভ মিছিল ও পানির মধ্যে দাঁড়িয়ে শতাধিক অসহায় কৃষকেরা ঘন্টা ব্যাপী মানব বন্ধন করছে।
সে সময় কৃষক লিটন,লিয়াকত, ইউনুছ,নান্নু, হাসতত, মোস্তাক বলেন, আমাদের এই মাঠে প্রায় কয়েক শত ফসলি জমি বৃষ্টি পানিতে ডুবে গেছে পিয়াজ, টমেটো, বেগুন,ভূট্রা, রসুন, করলা ক্ষেত। এসকল জমিতে পানি আগে কখনো জমিনি। পানি নিস্কাশনের যে নালাটা ছিলো সেই নালাটা আলেব মৃধার তার পুকুরের চালা বেধে বন্ধ করে দিয়েছে। সেই কারনে পানি বেড় হতে পারে না। যার কারনে আমাদের মাঠের সকল সবজি ক্ষেত পানিতে ডুবে পচে যাচ্ছে। আমরা আপাদের মাধ্যমে অনুরোধ করছি যে বিষয়টি উদ্ভতম কর্মকতারাদের নজরে আসে এবং সমাধান করদেন।
এবিষয়ে আলেব মৃধা বলেন, আমার পুকুরের চালায় একটি চোং দেওয়া আছে সেখান দিয়ে পানি বেড় হয়ে যায়।পানি বেড় হওয়াতে আমার পুকুরের চালা ভেঙে গেছে। আমি নিস্কাশনের জায়গা আটকাইনি।
দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আ. রহমান মন্ডল বলেন, আমি গেলবার একবার ঐ জায়গাটি কেটে পানি নিস্কাশন করেছিলাম কৃষকের ফসলি জমির জন্য। আমি আগামীকাল গিয়ে জায়গাটির বান কেটে পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিবো।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied