ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহার কোয়েল পাখি পালন করে সফলতার মুখ দেখছেন বাবর


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২২ বিকাল ৫:৪০
বাণিজ্যিক ভাবে  কোয়েল পাখি পালন করে সাফল্যের মুখ দেখছেন নওগাঁর সাপাহার উপজেলার গোডাউন পাড়া গ্রামের বাবর। বাবরের খামারে বর্তমানে ২হাজার ২শ কোয়েল পাখি রয়েছে।
 
সরেজমিনে দেখা যায়, বাড়ির পাশেই কোয়েল পাখির জন্য তিনি একটি আড়ৎঘর ভাড়া নিয়ে খামার তৈরি করেছেন। তিনি ও তার পরিবারের লোকজন এগুলোর দেখাশুনা করছেন।বাবর জানান, এই বছরের মাঝামাঝি সময়ে তিনি কোয়েল পালন শুরু করেন। সাপাহার সদর কাঁচাবাজারে  তার একটি ডিমের দোকান রয়েছে। যার ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাকে ডিম আমদানি করা লাগে। এই চিন্তা চেতনা থেকে মুলত কোয়েল পাখি পালন শুরু করেন তিনি। আর যেহেতু শীত মৌসুমে প্রচুর ডিমের চাহিদা থাকে তাই তিনি এই সিদ্ধান্ত নেন।
 
জানা যায়, বাবর দীর্ঘদিন ধরে কাঁচামালের ব্যবসা করেছেন। ২ বছর আগে থেকে মুলত তিনি কাচামালের ব্যবসা ছেড়ে ডিমের ব্যবসা শুরু করেন এবং সাফল্যও পান। কোয়েল পাখি পালনের পাশাপাশি তিনি ফাউমি মুরগীও পালন শুরু করেছেন। প্রথমে ৫০০০ কোয়েল পাখির বাচ্চা নিয়ে খামার তৈরি করেন। পরে কিছুটা বড় হলে পুরুষ পাখি গুলো তিনি বিক্রি করে দেন। এখন তার খামারে ২২০০ কোয়েল পাখি আছে। এখন তিনি একটি বাচ্চা ফোটানোর মেশিন কিনে বাচ্চা উৎপাদন করারও পরিকল্পনা করছেন।
 
বাবর জানান, একটি কোয়েল বছরে প্রায় ২০০ ডিম দেয়। প্রতিটি ডিমের ওজন ১৫ থেকে ২০ গ্রাম। ২ মাস বয়স থেকেই কোয়েল পাখি ডিম দিতে শুরু করে। মুরগির ডিমের চেয়ে তিনগুণ বেশি ক্যালরি থাকে কোয়েলের ডিমে। এছাড়া কোয়েল পাখির মাংস খুবই সুস্বাদু এবং পুষ্টিকর হওয়ায় দিন দিন কোয়েলের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া মুরগির ও কোয়েলের ডিম বা মাংসের দামে পার্থক্যও বেশি না।প্রতিবেশী জিল্লুর রহমান মাস্টার জানান, বাবর কে দেখে উদ্বুদ্ধ হয়ে তিনিও কোয়েল পাখি পালন করার পরিকল্পনা করছেন। ভালোভাবে লালন-পালন করলে কোয়েল পাখি পালন করে আর্থিক স্বচ্ছলতা আনা সম্ভব বলেও মনে করেন তিনি।
 
এ ব্যপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ  গোলাম রব্বানী বলেন, বাবর আসলে এ বিষয়ে আমাদের কাছে কোন সহযোগিতা চাননি। আমাদের সহযোগিতা ছাড়াই তিনি সফলতা পেয়েছেন। যদি তিনি আমাদের সঙ্গে আলোচনা করতেন তাহলে আমরা পাখিদের ইনজেকশন দেওয়া সহ বিভিন্ন ধরনের পরিচর্যা করার প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারতাম।
 
তিনি জানান, বর্তমানে কোয়েলের ডিম ও কোয়েল পাখির মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। তাই কোয়েল পালন করে উপজেলার অনেকেই এখন স্বাবলম্বী হচ্ছেন, দিনে দিনে এটি লাভজনক ব্যবসায় পরিণত হচ্ছে।  

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি