ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে পাশবিহীন ফিশিং ট্রলার আটক


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৪-১১-২০২২ বিকাল ৭:১৩

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুন্দরবনের অভয়ারণ্যের ভোলা নদীতে প্রবেশ করায় দায়ে পাশ বিহীন ইলিশ বোঝাই "এফবি সুফিয়া" নামের একটি ফিশিংবোট ও দুইটি ছোট নৌকা আটক করেছে বনবিভাগ। ৩ নভেম্বর গভীর রাতে সমুদ্র থেকে ফেরার পথে ইলিশ বোঝাই এ বোটটিকে আটক করে শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা। 

বনবিভাগ সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে মাছ ধরে ফিশিংবোট "এফবি সুফিয়া" নিয়ম লংঘন করে ও বনবিভাগের  অনুমতি (পাশ) না নিয়ে সুন্দরবনের অভয়ারণ্যের ভেতরে ভোলা নদী দিয়ে ফেরার পথে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নিয়মিত টহল দানকারী বনরক্ষীরা তাদের আটক করে। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. সামছুল আরেফিন জানান, সুন্দরবনে প্রবেশের অনুমতি না নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরায় ও অভয়াশ্রমে প্রবেশ করার অপরাধে পটুয়াখালীর কলাপাড়ার পূর্ব সোনাতলা গ্রামের নাছির গাজীর মালিকানাধীন এফবি সুফিয়া ফিশিং ট্রলারকে ২ লাখ ৭০ হাজার টাকা ও একই অপরাধে ছোট নৌকা দুটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত