টুইটারের সব কার্যালয় বন্ধ
কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছেন ইলন মাস্ক। শুধু তাই নয়, শুক্রবার (৪ নভেম্বর) নিজেদের সব কার্যালয় অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। এছাড়া কর্মীদের অভ্যন্তরীণ সিস্টেম অ্যাকসেস সুবিধাও বাতিল করেছে খুদে ব্লগ লেখার সাইটটি। ফলে কর্মীরা চাইলেও বিশেষ অনুমতি ছাড়া টুইটারের অভ্যন্তরীণ কোনো প্রযুক্তি ও সেবা ব্যবহার বা নিয়ন্ত্রণ করতে পারবেন না।
এদিকে কোনো নোটিস না দিয়ে গণহারে কর্মী ছাঁটাই করায় টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন এর কর্মীরা। তাদের অভিযোগ, ঠিকমতো নোটিশ না দিয়েই তাঁদের এভাবে ছাঁটাই করা আইনের লঙ্ঘন।
গত ২৭ অক্টোবর ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা নেওয়ার পর মাধ্যমটির ওপর নিজের নিয়ন্ত্রণ জোরদার করা শুরু করেন তিনি। এর অংশ হিসেবে মাস্ক টুইটারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ছাঁটাই করতে শুরু করেন। শুরুতেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং অর্থ ও আইন বিভাগের নির্বাহী কর্মকর্তাদের বিদায় দেন মাস্ক। ভেঙে দেন পরিচালনা পর্ষদ। জারি করেন ১২ ঘণ্টা অফিস ও ছুটিহীন অফিস নীতি।
টুইটারের বিজ্ঞাপন, বিপণন ও মানবসম্পদ বিভাগের অনেকেই চাকরি হারিয়েছেন মাস্ক দায়িত্ব নেওয়ার পর। মাস্ক তাঁর কর্মীদের অবকাঠামোগত খরচে বছরে ১০০ কোটি ডলার সাশ্রয়ের বিষয়ে নির্দেশ দিয়েছেন।
টুইটারের নতুন মালিক ইলন মাস্ক প্রতিষ্ঠানটির ৮ হাজার কর্মী ছাঁটাই করে অর্ধেকে নামাতে চান। অভ্যন্তরীণ ই-মেইলের তথ্য অনুযায়ী, টুইটারকে আর্থিকভাবে লাভজনক করতে প্রতিষ্ঠানটির প্রধান কর্মী ছাঁটাইয়ের এ পথে হাঁটছেন।
শুক্রবার থেকেই টুইটার কর্মীদের জনবল ছাঁটাই ও বিভিন্ন স্থানে অফিস বন্ধ করার বিষয়টি জানিয়ে দেওয়ার কথা ছিল। এদিকে গণহারে কর্মী ছাঁটাই করায় টুইটারের বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলা করেছেন এর কর্মীরা।
জামান / জামান
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের