ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস পালিত


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ৫-১১-২০২২ দুপুর ১২:৫৮

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন‘ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
 
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহণে পতাকা উত্তোলন ও ইনডোর র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর।

অন্যদের মধ্যে আলোচনা করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাবের সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার, বাণী চক্রবর্তী, পংকজ মারক। এ সময় বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে চার সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়।

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত