গোয়ালন্দে যুবককে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মজনু শেখ (৪৫) নামে এক যুবককে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (৪ নভেম্বর) সকালে আকবর শেখের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে এলাকা ভারি হয়ে উঠেছে।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার উজানচর ইউপির নাছের মাতুব্বর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজনু শেখ । গোয়ালন্দ উপজেলার উজানচর নাছের মাতুব্বরপাড়া গ্রামের আকবর শেখের ছেলে।
নিহতর পিতা আকবর শেখ জানান, তিনি জমিতে পেঁয়াজ লাগাতে যান। তার ছেলে নজির শেখ পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষাবাদ করছিল। একই সময় প্রতিপক্ষের লোকজন তাদের জমিতে প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে প্রতিপক্ষের লোকজন তার আরেক ছেলে মজনু শেখকে কোদাল ও দা দিয়ে মাথায় কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তখন তার ছেলে নজির শেখ পাওয়ার ট্রিলার বন্ধ করে তাদের বাধা প্রদান করতে গেলে তাকেও ধরালো কোদাল দিয়ে মাথায় কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
তিনি আরো জানান, পরবর্তীতে তাদের চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করেন। সেখানেও তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
নিহতর স্ত্রীর ছোট বোন জানান, আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মহাখালী ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (আয়শা মেমোরিয়াল) নেয়ার পর কর্তব্যরত ডাক্তার মজনু শেখকে মৃত ঘোষণা করেন এবং তার আরেক ভাই নজির শেখ বর্তমান ঢাকার পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় অভিযুক্ত সবাই পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied