ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাংশায় সমবায় দিবস পালন


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৫-১১-২০২২ দুপুর ৩:৫৪

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন‘ স্লোগানকে সামনে রেখে শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালি কের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোত্তালেব আলী, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা কার্তিক কুমার দাস প্রমুখ।

এছাড়াও পাংশা প্রেসক্লাবের সভাপতি এসএম রাসেল কবির, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সমবায়ীগণ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় অতিথিরা সমবায়ের মাধ্যমে কিভাবে উন্নতি করা যায় তা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী সমবায়ীদের উদ্দেশে ঋণ বিতরণ ও আদায় কার্যক্রমে থেমে না থেকে ক্ষুদ্র ও কুটিরশিল্পে উৎপাদন বৃদ্ধি করতে জোর তাগিদ দেন। 

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন