বাঁশখালীতে ২টি অগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে আটক ১
চট্টগ্রামের বাঁশখালীতে দুটি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭-এর একটি আভিযানিক টিম। শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরল এলাকায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে দুটি আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করে।
এ সময় আটককৃতের কাছ থেকে একটি এসবিবিএল, একটি ওয়ান শুটারগান এবং একটি রাবার কার্তুজ উদ্ধার করা হয় বলে র্যাব সুত্রে জানা গেছে।
আটক ব্যক্তি উপজেলার সরল ইউপিস্থ কালু বলীর বাড়ির মফজল আহমদের ছেলে আলমগীর হোসেন(২৮)। র্যাবের জিজ্ঞাসাবাদে আটক আলমগীর স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষদের ভয়ভীতি প্রদর্শন ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করতে ওই সব অস্ত্র ব্যবহার করতে উদ্ধারকৃত অস্ত্র রাখতে বলে স্বীকার করে। আটকের বিরুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন জানান, র্যাবের হাতে আটক আলমগীরকে থানায় হস্তান্তর করেছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / জামান
রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা
বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন
ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ
কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক
সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর
মুদাফফরগঞ্জ বাজারে স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত
শৈশবের আঙিনায় শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনরা
নাজিরপাড়া মডেল সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত
বরিশালে অবৈধ স্থাপনা রেখেই খাল পূনঃখনন শেষ,অনিয়মের অভিযোগ
ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ মাদক কারবারি আটক
কুমিল্লায় কুসিকের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি
সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনা
কুতুবদিয়ায় থেমে নেই শিশুমৃত্যুর মিছিল: পানিতে ডুবে প্রাণ গেল ২ বছরের আইমনের
Link Copied