ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় আ’লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ যুবলীগ নেতার থানায় মামলা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৫-১১-২০২২ রাত ৮:৫৬

চট্টগ্রামের পটিয়ায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন শীলকে প্রধান আসামি করে উপজেলা যুবলীগের সাবেক নেতা রাসেল চৌধুরী বাদী হয়ে মামলা করেছে। 

অভিযোগ সূত্রে জানায়, বৃহস্পতিবার কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে সম্মেলনের আয়োজন করায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল চৌধুরী সম্মেলনে সভাপতি পদের প্রার্থী হন। নেতা কর্মীদের নিয়ে সম্মেলন স্থলে গেলে সাবেক আ’লীগ নেতা স্বপন শীল, উত্তম শীল, সজীব শীল সম্মেলনে যেতে বাঁধা দেয়। হামলা চালিয় সভাপতি পদে প্রার্থী না হতে হুমকি দেয়। এসময় সম্মেলন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগ থেকে সম্মেলনে কাউন্সিলর তালিকায় অধিকাংশ বিএনপির জামায়াতের লোকজনকে টাকা দিয়ে কাউন্সিলর করার অভিযোগে এক পক্ষ প্রতিবাদ জানালে এনিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুই গ্রপের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। কাউন্সিলরদের মাইকে কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা হলে দেখা যায় দীর্ঘদিনের আ’লীগের নেতা কর্মীদের বাদ দিয়ে বিএনপি জামায়াতের বিভিন্ন পদে রয়েছে এরকম লোকদের কাউন্সিলর করা হয়। এতে সাধারণ নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে নেতা স্বপন শীল, রেজাউল করিম তালুকদার, নূরুল আবছার তালুকদার, উত্তম শীল, নজরুল ইসলামসহ ৫/৬ জনকে দলীয় নেতা কর্মীরা হামলা ধাওয়া দেয় এ সময় তারা কয়েকজন আহত হয়। উপস্থিত নেতা কর্মীদের অভিযোগ সম্মেলনে যাদের কাউন্সিলর করা হয়েছে তারা অধিকাংশ অনুউপস্থিত, যারা উপস্থিত তারা কেউ কাউন্সিলর তালিকায় না থাকায় সবাই মিলে প্রতিবাদ জানালে উপজেলা আ;লীগের সভাপতি আকশ শামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ আশ্বাস দেন ত্যাগী নেতা কর্মীদের সবাইকে তালিকাভুক্ত করার।

এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের নেতা ও সম্মেলনে সভাপতি পদ প্রার্থী রাসেল চৌধুরী জানান, আমি বিএনপি জামায়াতের লোকজনকে মোটা অংকের টাকার বিনিময়ে কাউন্সিলরা করায় বিষয়টি প্রতিবাদ জানালে তারা উল্টা আমাকে বিএনপি জামায়াত বানিয়ে মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়ে আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে। পটিয়া থানার অফিসারা ইনচার্জ রেজাউল করিম মজুমদার বলেন, সম্মেলনে সংঘর্ষের ঘটনায় অভিযোগ করা হয়েছে অভিযোগের তদন্ত চলছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী