ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে আবাসনের অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২১ বিকাল ৭:৮

ভোলার লালমোহনে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের শাকিল নামে এক বাসিন্দা কিছুদিন আগে বিদ্যুতায়িত হয়ে মারা যান। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অসহায় হয়ে পড়ে তার পরিবার। তাই অসহায় ওই পরিবারকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (১১ জুলাই) দুপুরে উপজেলার সাতবাড়িয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নিহত শাকিলের স্ত্রী সালমা বেগমের হাতে জেলা প্রশাসক থেকে বরাদ্দকৃত এ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাঘ ঘোষ, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান জানান, ভূমিহীন ও গৃহহীন হওয়ায় শ্রমিক শাকিল ও তার স্ত্রী সালমা বেগমকে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দেয়া হয়। তাদের সাড়ে ৩ বছরের এক শিশুসন্তানও আছে। কিন্তু শাকিল বাঁশ কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। তার পরিবারকে আর্থিক সহায়তার জন্য ভোলা জেলা প্রশাসক মহোদয়কে বললে তিনি ২০ হাজার টাকা বরাদ্দ দেন।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত