ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ১২:৩৯

চলতি সপ্তাহের শেষে অর্থাৎ আগামী ১১ বা ১২ নভেম্বর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৬ নভেম্বর) ঢাকা পোস্টকে বিষয়টি জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

তিনি জানান, আগামী ১১ অথবা ১২ নভেম্বর নাগাদ সাগরে একটা সিস্টেম ডেভেলপ করতে পারে। তবে এখনই নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব নয়। আগামী ১০ নভেম্বর লঘুচাপের বিষয়ে আরও পরিষ্কারভাবে বলা যাবে। আমাদের নভেম্বরের এক মাস মেয়াদি পূর্বাভাসে সাগরে দুটি লঘুচাপের আভাস দেয়া হয়েছে। এই দুটি লঘুচাপ থেকে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে যেহেতু এখনো সাগরে সিস্টেম ডেভেলপ হয়নি, সেহেতু নিশ্চিত করে কিছু বলা যাবে না।

আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এজন্য সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরো জানান, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সীতাকুণ্ডে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

জামান / জামান

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী