ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শুরু হয়েছে দুবলার চরের রাস উৎসব


হাফিজুর রহমান, মোংলা photo হাফিজুর রহমান, মোংলা
প্রকাশিত: ৬-১১-২০২২ বিকাল ৫:২৯
বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবন পূর্ব বনবিভাগের দুবলার চরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। উৎসবে থাকছে পূজা-অর্চনা ও পূর্ণ স্নান। তবে বনের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবারও মিলবেনা/বসবেনা মেলা। দুবলার চরের আলোরকোলে রবিবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত। বরিবার সন্ধ্যা থেকে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা, এরপর মঙ্গলবার ভোরে পূর্ণ স্নানের মধ্যদিয়ে শেষ হবে এ রাস উৎসব। এ উপলক্ষে সেখানে সমবতে হয়েছেন কয়েক হাজার পূর্ণার্থী।
 
বনবিভাগের বিধি নিষেধ মেনেই পূর্ণার্থীরা দুবলার চরে যাতায়াত করবেন। আর তাদের নিরাপত্তায় সেখানে বনবিভাগের পাশাপাশি কোস্ট গার্ড, র‍্যাব, পুলিশ, নৌপুলিশ নিয়োজিত করা হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি বলেন, কেউ বিধি নিষেধ ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 
 
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত ১২ টার পর থেকে মোংলা থেকে দুবলা যাত্রা শুরু করেন ৪০৪ টি ট্রলার করে ৭ হাজার ২৬৬ জন পূর্ণার্থী। আর তাদের কাছ থেকে বনবিভাগের 
রাজস্ব আদায় হয়েছে ১৫ লাখ ৯ হাজার ৪৩২ টাকা। এটা শুধু মোংলার হিসেব। এছাড়া শরণখোলা রেঞ্জসহ পশ্চিম সুন্দরবন বিভাগ থেকে দুবলার রাস উৎসবে গেছে বহু সংখ্যক ট্রলার ও সনাতন ধর্মাবলম্বীরা। তবে রাস উৎসব চলাকালে সেখানে অন্য ধর্মের কেউকে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছেনা।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত