দুর্গাপুরে ছেলেদের নির্যাতন সইতে না পেরে থানায় লিখিত অভিযোগ বৃদ্ধ বাবার
নেত্রকোণার দুর্গাপুরে ছেলেদের নির্যাতন সইতে না পেরে থানায় লিখিত অভিযোগ করেছেন বৃদ্ধ বাবা মফিজ আলী (৮০)। উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামে এ ঘটনা ঘটেছে। (০৫ নভেম্বর) শনিবার দুপুরে দুর্গাপুর থানায় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী বৃদ্ধ বাবা। পিতাকে মারধরের ঘটনায় পুত্রদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিলের পর ওইদিন রাতেই বৃদ্ধ বাবাকে হুমকি ও তার মেয়ে মাহমুদা আক্তার(৪০)কে মারধর করে গুরুতর আহত করে ছোট ছেলে রাসেল আলী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। অন্যদিকে (০৭ নভেম্বর) সোমবার সকালে ওই মেয়ের ছেলে মামুন(১৬) কে মারধর করে অভিযুক্ত দুই ছেলে। পরে তাকেও দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয় এবং ছেলেদের মারধরের ঘটনায় অসুস্থ হয়ে দুর্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বৃদ্ধ মফিজ আলী।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মফিজ আলীর দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছেন। তবে বড় ছেলে মোঃ রাশিদ আলী (৩৫) ও পুত্রবধূ মর্জিনা খাতুন (২৫) এবং ছোট ছেলে মোঃ রাসেল আলী (২৫) ও পুত্রবধূ জোবেদা খাতুন (২২) অনেক সময়ই অহেতুক বিষয়ে অশালিন আচরণ ও মারপিট করে। বৃদ্ধ বাবার বাকি জীবনের সঠিক ভাবে ভরণ পোষন করবে এই শর্তে জীবনের শেষ সঞ্চয় ১৮০,০০০/- টাকা নেন ছেলেরা। কিন্তু এক মাস পর হতেই ভরণ পোষন বন্ধ করে দেয়। এদিকে (০২ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বসত বাড়ীর উত্তর পাশের্ব জমিতে এক মেয়ের লাগানো আমগাছ ছেলেরা কেটে নিতে চাইলে নিষেধ করেন বাবা। এ-সময় ছোট ছেলে রাসেল আলী অকথ্য ভাষায় গালিগালাজ ও টেনে হিঁচড়ে মাটিতে ফেলে রাখে বৃদ্ধ বাবাকে। পরবর্তীতে এই বিষয়ে কোন মামলা মোকদ্দমা করলে খুন করার হুমকি প্রদান করেন ছেলেরা।
এ বিষয়ে বৃদ্ধ মফিজ আলী বলেন, আমার দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। আমার এক মেয়ের নিজের কেনা এক কাটা জমিতে থাকা দু'টি গাছ কেটে নিতে চাইলে আমি নিষেধ দিলে বড় ছেলের হুকুমে আমাকে মারধর করে ছোট ছেলে। তিনি আরও বলেন, আমার বাকি জীবনের সঠিক ভাবে ভরণ পোষন করবে এই শর্তে জীবনের শেষ সঞ্চয় ৪টি গরু বিক্রির ১৮০,০০০/- টাকা নেয় বড় ছেলে কিন্তু কিছুদিন পরই ভরণপোষণ বন্ধ করে দেই বর্তমানে মেয়েরা আমার দেখাশোনা করছে কিন্তু মেঝো মেয়ে আমাকে রান্না করে খাওয়াই তাকেও বাড়ি থেকে দৌড়িয়ে দিতে চায় এবং মেঝো মেয়েকে জবাই করতে গেছিলো। আমি বিষয়টি গ্রামের মড়লদের জানালে তাঁরা সালিস বসিলে তাদেকেও অপমানিত করছে বড় ছেলে ও দুই পুত্রবধূ। তাই আমি লিখিত অভিযোগ দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ভুক্তভোগী পিতা থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম কিন্তু অভিযুক্ত ছেলেদের পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান মুঠোফোনে বলেন, বাবাকে নির্যাতনের বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো অভিযুক্ত ছেলেরা পলাতক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন