ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

টিআর-কাবিখার ভাগাভাগি নিয়ে চেয়ারম্যান ও ভাইচ চেয়ারম্যানের মারামারি: অফিস ভাংচুর


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২২ বিকাল ৫:৮

লালমনিরহাটের হাতীবান্ধায় টিআর ও কাবিখা-কাবিটার ভাগাভাগি নিয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইচ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে হাতাহাতি, মারধর ও অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা ভাইচ চেয়ারম্যান জেসমিন নাহার আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা পরিষদ সুত্রে জানা যায়, এ উপজেলায় দীর্ঘদিন ধরে টিআর ও কাবিখা-কাবিটার ভাগাভাগি নিয়ে জন প্রতিনিধিদের মধ্যে দ্ব›দ্ব চলে আসছে। ২০২২-২৩ অর্থ বছরের টিআর ও কাবিখা-কাবিটার উপজেলা পরিষদের বরাদ্দ ২০ ভাগের ভাগাভাগি নিয়ে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনের অফিসে দুই ভাইচ চেয়ারম্যানের সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। এ সময় উপজেলা ভাইচ চেয়ারম্যান জেসমিন নাহার উপজেলা চেয়ারম্যানকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান অফিস ত্যাগ করে চলে যান। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই ও চাচাসহ তার লোকজন অফিসে এসে উপজেলা ভাইচ চেয়ারম্যান জেসমিন নাহারের অফিসে ভাংচুর করেন এবং তাকে ও তার স্বামীকে মারধরও করেন এমন অভিযোগ জেসমিন নাহারের।

তবে এ ঘটনার জন্য উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও ভাইচ চেয়ারম্যান জেসমিন নাহার একে অপরকে দায়ী করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেন জানান। তবে উপজেলা পরিষদের অপর ভাইচ চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু এ ঘটনার জন্য উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনকে দায়ী করেছেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন জানান, উপজেলা চেয়ারম্যান ও ভাইচ চেয়ারম্যানের মধ্যে যে ঘটনাটি ঘটেছে তা দুঃখজনক। এ বিষয়ে তারা যদি আইনী ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন