ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ছাত্র অধিকার পরিষদের ৮ নেতার জামিন মঞ্জুর


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-১১-২০২২ বিকাল ৫:১৫
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের দুই নেতার করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের ৮ নেতাকর্মীর জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। সোমবার (৭ নভেম্বর) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমার আদালতে আইনজীবীর মাধ্যমে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
 
জামিন পাওয়া আসামিরা হলেন,ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেন, ঢাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, ছাত্র অধিকারের নেতা সাদ্দাম হোসেন, আব্দুল কাদের, তরিকুল ইসলাম, আসিফ মাহমুদ, জাহিদ হোসেন ও সানাউল্লাহ।এর আগে শনিবার (৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
ঢাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসাইন বলেন,আমাদের বহুদিন অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। আমাদের হামলা করা হলো আবার আমাদেরকেই জেলে রাখা হলো। আমিরা চাইবো আমাদের অনন্য নেতাকর্মীরাও খুব তাড়াতাড়ি মুক্তি পাবে।জানা যায়, বুয়েট ছাত্র আবরার ফাহাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী স্মরণে ঢাবি ছাত্র অধিকার পরিষদ এক সভার আয়োজন করে গত ৭ অক্টোবর (শুক্রবার) ছাত্র অধিকার পরিষদ তাদের কার্যক্রম শুরু করলে প্রথমে কেন্দ্রীয় ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক মো. আলামীন রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খানের নেতৃত্বে একদল নেতা-কর্মী বাধা দেয়। পরে লাঠি লাঠিসোঁটা শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শতাধিক ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। হামলায় ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হয়। আহত ছাত্রলীগ নেতাকর্মীরা পরিষদ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ঢাকা মেডিকেল থেকে গ্রেফতার করে।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা