ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নতুন প্রত্যয়ে এগোচ্ছে বাংলাদেশ টেনিস ফেডারেশন


কফিল উদ্দিন photo কফিল উদ্দিন
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১:২১

দেড় যুগের অবসান ঘটিয়ে গত জুলাইেয়ে টেনিস ফেডারেশনে নির্বাচিত হয়েছে নতুন বর্তমান কমিটি। দায়িত্ব নেয়ার অল্পদিনের মধ্যেই সংস্কারের মাধ্যমে পাল্টেছে জরাজীর্ণ টেনিসের চেহারা। অন্ধকার টেনিসে বিদ্যুৎ ফিরেছে।

প্রায় ঝিমিয়ে পড়া ফেডারেশন গত একশ’ দিনে বেশ ক’টি টুর্নামেন্টের আয়োজন করেছে দেশজুড়ে। বিবর্ণ অতীত পিছনে ফেলে এবার এগিয়ে যাওয়ার পালা। আগামী ছয় মাসে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে ঘরোয়া ও আন্তর্জাতিক আসর আয়োজনের মাধ্য দিয়ে টেনিসের জাগরণ  চাইছেন বর্তমান কমিটির কর্তারা।
গতকাল (৭ নভেম্বর )    দুপুরে টেনিস কমপ্লেক্সের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আগামী বছরের কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি জসিমউদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম এবং সদস্য শেখ মো. আসলাম। 

সাধারণ সম্পাদক জানান, আগামী ছয় মাসের মধ্যে আমরা নানা আন্তর্জাতিক আসরের আয়োজন করতে যাচ্ছি। যার মধ্যে জানুয়ারিতে আইটিএফ এশিয়ান অ-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ, ফেব্রুয়ারিতে বিশ্ব জুনিয়র অ-১৪ টেনিস, একই মাসে জুনিয়র ডেভিস কাপ ও বিলি জিন কিং কাপ অ-১৬, জুনিয়র বিশ্ব টেনিস সিরিজ, আইটিএফ সিনিয়র মাস্টার্স কাপ এবং আইটিএফ অ-১২ সাউথ এশিয়ান দলগত প্রতিযোগিতা রয়েছে।
 তিনি  আরো বলেন, এছাড়া ঘরোয়া আসরের মধ্যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্ত:স্কুল টেনিস, জুনিয়র টেনিস এবং টেনিস উৎসব হবে জুন মাস পর্যন্ত।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে