ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দর্শনা চেকপোস্ট দিয়ে এক সপ্তাহে দেশে ফিরলেন ৫৪৭ জন, করোনা শনাক্ত ৯


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৪-৫-২০২১ রাত ২:৩৩
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে গত এক সপ্তাহে দেশে ফিরেছেন ভারতে আটকেপড়া ৫৪৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে নয়জনের।
 
এদিকে, রোববার (২৩ মে) সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেশে ফিরেছেন আরও ৮৮ জন। দর্শনা চেকপোস্টে পৌঁছালে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
 
 
এরপর সব প্রক্রিয়া শেষে সেখান থেকে ৮৭ জনকে নির্ধারিত পরিবহনযোগে চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতর, সদর হাসপাতাল ও স্থানীয় তিনটি আবাসিক হোটেলে নেয়া হয়েছে। সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। আর করোনা আক্রান্ত ব্যক্তিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
 
চুয়াডাঙ্গা জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন এসব তথ্য নিশ্চিত করেন।
 
দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৮৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে গত এক সপ্তাহে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৫৪৭ জন বাংলাদেশি দেশে ফিরলেন এবং মোট করোনা শনাক্ত হয়েছেন নয়জন।
 
 
জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন বলেন, আজ ৮৮ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে একজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা অাইসোলেশন  ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ