ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে সাংবাদিককে হত্যাচেষ্টা


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ৩:৫৯

রাজবাড়ীর বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একটি জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধি মো. রফিকুজ্জামান লিটন (৪০) কে হাতুড়ি ও লোহার রড় দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে।আজ মঙ্গলাবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমতলা বাজারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মো. সাকিব ভুইয়া (৩৫) ও মো. গোলাম সারোয়ার ভুইয়া (৬০) রফিকুজ্জামানকে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে এসে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অল্পের জন্য রফিকুজ্জামান প্রাণে বেঁচে যায় বলে জানান। জমি দখলকে কেন্দ্র করে একটি সংবাদ নিয়ে তাকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় রফিকুজ্জামান বাদি হয়ে বালিয়াকান্দি থানায় মো. সাকিব ভুইয়া ও গোলাম সারোয়ারের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছেন। সে এবং তাঁর পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন বলে সহকর্মীদের জানিয়েছেন। এঘটনায় বালিয়াকান্দিতে কর্মরত সাংবাদিকরা থানা প্রাঙ্গণে একটি প্রতিবাদ সভা করেছেন। প্রতিবাদ সভা থেকে দ্রুত মামলা গ্রহণ করে আসামিদের গ্রেফতারের অনুরোধ করেন। প্রতিবাদসভায় বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল মিয়া, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মো. আতিয়ার রহমান, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জিত দাস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আমরা একটি এজাহার পেয়েছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত