পরিবার, দেশ ও সমাজের কাজে লাগে এ ধরনের শিক্ষা অর্জন করতে হবে : ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতানুগতিক পঠন-পাঠনের ধারা পরিবর্তন করে অংশগ্রহণমূলক, শিখন ফলভিত্তিক ও জীবন ঘনিষ্ঠ শিক্ষা গ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেছেন, যে শিক্ষা পরিবার, দেশ ও সমাজের কাজে লাগে এ ধরনের টেকসই শিক্ষা অর্জন করতে হবে। আজ ৮ নভেম্বর ২০২২ (মঙ্গলবার) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং চারুকলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় ছাত্র-শিক্ষক কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
উপচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বৈচিত্র্যময় জীবন, সমাজ ও পরিবেশ থেকে শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, যে শিক্ষা মানুষকে উদার, মানবিক, অসাম্প্রদায়িক ও অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় না, সে শিক্ষার কোন প্রয়োজন নেই। যে শিক্ষা একজন শিক্ষার্থীকে উদার, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে এমন শিক্ষা আমরা চাই। বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে ভাষা, যোগাযোগ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
Link Copied