সেন্টমার্টিনে ঘুরতে গিয়ে স্ট্রোক করে রাবি শিক্ষকের মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি সরকার সুজিত কুমার সেন্টমার্টিনে ঘুরতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল।
অধ্যাপক ইকবাল বলেন, অধ্যাপক সুজিত কুমার সরকার সপরিবারে সেন্টমার্টিন ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তিনি স্ট্রোক করেন। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা তার চিকিৎসার জন্য সহযোগিতা করেন। তবে তাকে বাঁচানো যায়নি। সেন্টমার্টিনে ভোর ৫টার দিকে তিনি মারা যান।
অধ্যাপক শহীদ ইকবাল আরও বলেন, সুজিত কুমারের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছে। মরদেহ রাজশাহী পৌঁছালে বিভাগের সামনে এনে শ্রদ্ধা জানাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রয়াত অধ্যাপক সুজিত কুমার সরকারের গ্রামের বাড়ি নাটোর জেলায়। তিনি রাজশাহী নগরীতেই থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন।
উল্লেখ্য, অধ্যাপক সুুজিত সরকার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন সভাপতি। তিনি একজন প্রাবন্ধিক ও গবেষক। সেই সাথে তিনি হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি ছিলেন। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো 'সাহিত্যের ধর্ম চরিত্র ভাষা' (২০০৯), 'নাটোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস' (২০০৯), 'আধুনিক বাংলা উপন্যাসের ভাষা সমীক্ষা : মানিক বন্দ্যোপাধ্যায় ও সৈয়দ ওয়ালীউল্লাহ্'। এছাড়া জীবদ্দশায় প্রচুর প্রবন্ধ রচনা করেন তিনি।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied