ঢাবি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ০৮ নভেম্বর ২০২২(মঙ্গলবার) উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগীয় চেয়ারম্যান ড. সন্তোষ কুমার দেব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দা রুবিনা আক্তার, এমপি, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ ফরিদ,প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আমিনুর রহমান, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. ইলিয়াস শরিফ এবং অনুষ্ঠানের আহ্বায়ক ড. মো. শরিফুল আলম খন্দকার বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিয়ে পারস্পারিক সহযোগিতামূলক কর্মসূচি গ্রহনের মাধ্যমে দেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। যে কোন পরিবেশ ও পরিস্থিতি মোকাবেলা করে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। শ্রেণিকক্ষের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে জীবনমুখী ও প্রায়োগিক জ্ঞান অর্জনের জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
Link Copied