গফরগাঁওয়ে ৩দিন ব্যাপী কৃষি মেলা শুরু
ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলা-২০২২ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (০৮ নভেম্বর) সকাল ১১টায় গফরগাঁও উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার। সভায় বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সজীব, সালটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক ঢালী, বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ মোস্তফা প্রমূখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফল গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফল, ফুল ও বীজের ১৬টি স্টল রয়েছে। আলোচনাসভা শেষে অতিথিবৃন্দরা প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন। এ কৃষি মেলা আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied