গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত:১
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে বাগুয়া গ্রামে গফরগাঁও-ময়মনসিংহ খান বাহাদুর ইসমাঈল সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের মো. হেকমত আলীর ছেলে।তিনি রৌহা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। অপর মোটরসাইকেল আরোহী একই এলাকার আব্দুর রহমানের ছেলে নাদিম (১৯) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, আরিফ তার সমবয়সী নাদিমকে সঙ্গে নিয়ে এঁকেবেঁকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। বাগুয়া গ্রামে এসে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুজনেই ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করে। নাদিমের পরিস্থিতি অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন