করোনায় খুলনার চার হাসপাতালে প্রাণ গেল ১৭ জনের
খুলনার চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (১১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এরমধ্যে করোনায় ১২ জন এবং উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা হাসপাতালে ১০ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।
করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচ ও উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতরা হলেন- নগরীর নিরালার আবুল হোসেন (৪৫), পাইকগাছার মহিউদ্দিন সরদার (৭৫), খালিশপুরের আসমত শেখ (৮০), খালিশপুরের জাহিদ (৩৫) ও সোনাডাঙ্গার পলি (৩২)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-খুলনা মহানগরীর মুন্সিপাড়ার শামসুন্নাহার (৪৫), দৌলতপুরের রেলগেট এলাকার মো. আলী আকবর (৬১) ও রূপসা আনন্দনগরের আজিজুর রহমান (৭৫)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মহানগরীর আড়ংঘাটার আফসার আলী (৭০) মারা গেছেন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনা নগরীর টুটপাড়ার সালেহা বেগম (৮৬), স্যার ইকবাল রোডের মুসতারী (৮২) এবং বাগেরহাটের কচুয়ার শেখ জাফর আহম্মেদ (৮৯)।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার
দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা
নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশনে জেলায় সেরা হাতিয়া: জাতীয় পর্যায়ে শীর্ষ ১৫-তে অবস্থান
কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি
কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে
রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক
ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ
চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন
রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের
রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক